Advertisement
E-Paper

শোলঙ্কির পর ‘গাঁটছড়া’ সিরিয়ালে গৌরবের নতুন নায়িকা শ্রীপর্ণা! কী বললেন অভিনেত্রী?

বিয়ের জন্য নাকি ‘মুকুট’ সিরিয়াল থেকে বিদায় নিয়েছিলেন শ্রীপর্ণা রায়। তবে তা রটনা বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। জল্পনার মাঝে নতুন সিরিয়ালে কাজ শুরু করলেন তিনি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৩:৫৬
Image of Sriparna Roy.

অভিনেত্রী শ্রীপর্ণা রায়। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন হয়ে গেল খড়ি ছাড়াই এগিয়েছে ‘গাঁটছড়া’ সিরিয়ালের গল্প। নতুন প্রজন্ম এসেছে। অভিনেত্রী শোলাঙ্কি রায়ের চরিত্রটি শেষ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিরিয়ালটি শেষ হয়ে যাবে। তেমনটা না হলেও টিআরপি নম্বর বলছে, শুধু ঋদ্ধির গল্পে দর্শকের আগ্রহ অনেকটাই কমে গিয়েছে। গল্পের মোড় ঘুরলেও ঋদ্ধির নতুন নায়িকা নিয়ে দর্শক মহলে নানা প্রশ্ন ছিল। তবে কি দেখা যাবে নতুন মুখ? অবশেষে প্রকাশ্যে সিরিয়ালের নতুন প্রোমো। রুক্মিণী সেনগুপ্ত হিসাবে পর্দায় আগমন ঘটেছে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের।

প্রথমে অনেকেই ভেবেছিলেন যে, নতুন খড়ি হিসাবে দেখা যাবে শ্রীপর্ণাকে। সেই ধোঁয়াশা কাটালেন অভিনেত্রী নিজেই। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে আমার। এই মুহূর্তে আমি মুখ্য চরিত্রে অভিনয় করতে চাই না। আবার খলনায়িকার চরিত্রেও কাজ করতে চাই না।” কিছু দিন আগে ‘মুকুট’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বাড়ি থেকে স্টুডিয়োর দুরত্ব এবং সময়ের সমস্যার কারণে সেই কাজটি ছাড়তে বাধ্য হন অভিনেত্রী। তবে এ ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

তিনি বলেন, “কোনও সমস্যা হচ্ছে না এই সিরিয়ালের ক্ষেত্রে। আর আমার মনে হয়, আমার গঠন, আচরণের সঙ্গে খলনায়িকার চরিত্র একদমই যায় না। তাই এই ধরনের কোনও চরিত্রে অভিনয় করতে চাই না।” এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। শ্রীপর্ণা জানিয়েছেন, এ বছরের শেষেই বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে যে হেতু নতুন সিরিয়ালের কাজটি শুরু করেছেন, তাই নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছেন না তিনি।

Sriparna Roy Gatchora BengaliTV
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy