Advertisement
E-Paper

রবিবার মিথিলা-কন্যা আয়রার জন্মদিন, বিশেষ দিনে ‘রাজকন্যা’র প্রতি বার্তা সৃজিতের

ধুমধাম করে আয়রার ১০ বছরের জন্মদিন পালন করলেন সৃজিত মুখোপাধ্যায়। বিশেষ দিনে আয়রাকে বিশেষ বার্তা দিলেন পরিচালক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৮:১১
Srijit Mukherji on daughter\\\\\\\'s birthday

মেয়ে আয়রার জন্মদিনে সৃজিতের বিশেষ পোস্ট। ছবি: ফেসবুক।

চারিদিক সাজানো গোলাপি আর নীল বেলুনে। সামনে শার্ক থিমের সুন্দর কেক। আর সেই কেককে ঘিরে দাঁড়িয়ে একগুচ্ছ কচিকাঁচা। মধ্যমণি আয়রা এবং তার আব্বা। ৩০ এপ্রিল রফিয়াদ রশিদ মিথিলা এবং তাহসান রহমান খানের একমাত্র মেয়ে আয়রার জন্মদিন। তবে বর্তমানে আয়রার আর এক অভিভাবক হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাহসানের সঙ্গে আইনি বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। সৃজিতও আয়রাকে নিজের মেয়ের মতোই ভালবাসেন। তাকে আগলে রাখেন।

রবিবার, সৃজিতের রাজকন্যার জন্মদিন। বিশেষ দিনে মেয়ের সঙ্গে জন্মদিনের ছবি পোস্ট করলেন পরিচালক। বন্ধুদের সঙ্গে আয়রার জন্মদিনের ছবি পোস্ট করে সৃজিত লেখেন, “আমার ছোট্ট রাজকন্যা, তোমার ১০ বছরের জন্মদিনে অনেক শুভেচ্ছা।” অন্য দিকে মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী মিথিলাও। আয়রার জন্মের পর থেকে বিভিন্ন ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে তিনি লিখেছেন, “৩০ এপ্রিল আমায় এমন এক জন মানুষ তৈরি করেছে, যার জন্য আমি সব সময় গর্বিত থাকব। আয়রার মা।”

আয়রা যে সৃজিতের কতটা কাছের তা বরাবর বলে এসেছেন মিথিলা। তবে বাবা তাহসানের কাছে গিয়েও মাঝেমধ্যে সময় কাটিয়ে আসে আয়রা। বাংলাদেশ আর কলকাতা মিলিয়ে বেশ আনন্দেই কাটছে আয়রার সময়। মেয়েকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়াই মিথিলার একমাত্র লক্ষ্য।

Srijit Mukherji Tollywood Actor Rafiath Rashid Mithila
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy