Advertisement
E-Paper

‘আমার এ বার খুব ভয় করছে’, প্রায় ১৫ দিন হল নিখোঁজ উৎসব, অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী মৌপিয়া?

ধৈর্যের বাঁধ ভেঙেছে পরিচালক-পত্নী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে কি কিছু জানতে পারলেন উৎসবের স্ত্রী? মৌপিয়া জানিয়েছেন, পরিচালক নিজের ল্যাপটপ বাড়িতেই রেখে গিয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৬
উৎসবের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী মৌপিয়া।

উৎসবের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী মৌপিয়া। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার এলে ১৫ দিন হয়ে যাবে। এখনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। ধৈর্যের বাঁধ ভেঙেছে পরিচালক-পত্নী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে কি কিছু জানতে পারলেন উৎসবের স্ত্রী? এখনও কিছু জানতে পারেননি, ফলে আরও ভেঙে পড়েছেন মৌপিয়া। আনন্দবাজার ডট কম-কে তিনি জানিয়েছেন, নিজে এ বার অসুস্থ হয়ে পড়ছেন তিনি।

গত ১৫ দিনে ঠিক করে খাওয়া-দাওয়াও হয়নি। মৌপিয়া বলেন, “আমি ভুল বলেছিলাম। উৎসব ল্যাপটপ নিয়ে যায়নি। বাড়িতেই আছে ওর ল্যাপটপ। পুলিশও কোনও কিছু পরিষ্কার করে জানাচ্ছে না। এই প্রথম দিশাহীন লাগছে আমার। ভেবে পাচ্ছি না, কোন দিকে এগোনো উচিত আমার।” এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন উৎসবের স্ত্রী।

তিনি আরও যোগ করেন, “গত দেড় বছরের বেশি সময় ধরে আমরা সম্পর্কে আছি। কখনও এমন করেনি। এমনকি মিটিংয়ে যাওয়ার আগেও আমাকে জানিয়ে যেত। সেখানে এই ভাবে ১৫ দিন কেটে গেল। ব্যাঙ্ক থেকেও আমাকে কিছু বলা হয়নি। ওরা সরাসরি পুলিশের সঙ্গেই কথা বলেছে। আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার খুব ভয় করছে এখন। কী হবে, ভেবে পাচ্ছি না। আলসারের ব্যথাও বেড়েছে।” এর মধ্যেই নিজের কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মৌপিয়া। তিনিও চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত। শীঘ্রই নিজের লেখালেখির কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর।

Advertisement
Tollywood Director Bengali Cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy