Advertisement
E-Paper

নির্যাতনের শিকার উরফি, কিন্তু কার হাতে! জানলে বিস্মিত হবেন

বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন উরফি। বার বার সরব হয়েছেন বিভিন্ন বিষয়ে। তবে নিজের জীবনে কালো অধ্যায়ের কথা জানালেন এই পোশাক শৌখিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫৮
বাড়িতেই হেনস্থার শিকার উরফি জাভেদ।

বাড়িতেই হেনস্থার শিকার উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

তিনি ছকভাঙা। পোশাকের কারণে বার বার চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। কটাক্ষ, উপহাস, বিদ্রুপ কম হয়নি। এমনকি পোশাকের কারণে থানাপুলিশ পর্যন্ত যেতে হয় তাঁকে। কিন্তু, বিতর্কে দমে যাওয়ার পাত্রী নন তিনি। যৌন হেনস্থা, ভিডিয়ো কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিক বার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। কিন্তু বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি! আত্মীয়দের কাছ থেকে পেতে হয়েছে ‘পর্ন স্টার’-এর তকমা।

এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তা-ও আবার তাঁর বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যচার চালান তাঁর বাবা। সেই কারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি। উরফির কথায়, ‘‘আমি কখনও আমার পরিবারের সমর্থন পাইনি। বার বার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।’’ তবে জীবনের খারাপ সে সময় পার করে এসেছেন উরফি। মা, বোনদের নিয়ে মুম্বইয়ে ঘর পেতেছেন। বিগ বস ওটিটির ঘর থেকে বেরোনোর পর থেকে শিরোনামে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই ছকভাঙা মেয়ে।

Urfi Javed Urfi Javed Family Uorfi Javed Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy