Advertisement
E-Paper

‘আমার উপর কালো জাদু করা হয়েছে’, জীবনে কোন বিপদের পরে এমন উপলব্ধি উর্ফীর?

কেরিয়ারে কঠিনতম সময় দেখছেন উর্ফী জাভেদ। তবে এর নেপথ্য নাকি রয়েছে ‘কালো জাদু’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৫১
উর্ফী জাভেদ।

উর্ফী জাভেদ। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম প্রায়ই সরগরম থাকে উর্ফী জাভেদকে নিয়ে। ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ও পোশাকে চমক দিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন উর্ফী। ‘বিগ বস্’-এর ঘর থেকে দর্শকের নজর কাড়েন তিনি। তার পর একাধিক রিয়্যালিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। এ বার কেরিয়ারে কঠিনতম সময় দেখছেন তিনি। তবে এর নেপথ্য নাকি রয়েছে ‘কালো জাদু’!

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফী বলেন, ‘‘সময় খুব খারাপ যাচ্ছে। মনে হয় কেউ আমার উপর কালো জাদু করেছে।" তিনি জানান, সম্প্রতি কিছু পূর্বনির্ধারিত শো, ব্র্যান্ডের কাজ হারিয়েছেন, যা তাঁর জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।’’ যদিও উর্ফী নিজেকে বাস্তববাদী বলতেই পছন্দ করেন। তাই এ সব অন্ধ বিশ্বাসে খুব বেশি সময় অতিবাহিত না করে নিজের ভুল সংশোধন করার চেষ্টা করছেন। উর্ফীর কথায়,‘‘অন্ধবিশ্বাসে নির্ভরশীল হয়ে পড়লে উন্নতির পথে আরও বাধা আসতে পারে।’’

যদিও উর্ফীর সন্দেহ, তাঁর প্রতি অনেকেরই হিংসাত্মক মনোভাব রয়েছে। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই নীচে নামানোর চেষ্টা করেন। যদিও নিজের পরিস্থিতির জন্য সে ভাবে কারও দিকে আঙুল তুলতে নারাজ তিনি। পাশাপাশি, উর্ফী এও জানান, জীবনে পরিস্থিতি যা-ই হোক কেন, তিনি সফল হতে অঙ্গীকারবদ্ধ।

Advertisement
Urfi Javed Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy