Advertisement
E-Paper

Ushasi Ray: ধারাবাহিক, ওয়েব সিরিজ়ের পরে বড় পর্দায় ঊষসী রায়, নায়ক কে?

‘মিলন তিথি’, ‘বকুল কথা’-সহ একের পর জনপ্রিয় ধারাবাহিক, ওয়েব সিরিজ়ের পর এ বার ছবিতে ঊষসী রায়। পরিচালনায় রাজা চন্দ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৬:৪৫
ঊষসী রায়।

ঊষসী রায়।

টেলিভিশন, ওয়েব সিরিজ়ের গণ্ডি পেরিয়ে এ বার বড় পর্দায় ঊষসী রায়। নায়ক সোহম চক্রবর্তী। পরিচালনার দায়িত্বে রাজা চন্দ। শুধু ঊষসী, সোহম নয়, এই ছবিতে একইসঙ্গে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং পিয়ান সরকারকে। আনন্দবাজার অনলাইনের ফোনে পরিচালক রাজা চন্দ বলেন, “আমার এই নতুন ছবি একটি সোশ্যাল ড্রামা। জুনের শেষ থেকে শ্যুটিং শুরু করব।” এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নন পরিচালক।

টলিউড সূত্রের খবর, আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। পরিচালকের ঝুলিতে এখন অনেক কাজ। ‘হার মানা হার’, ‘আম্রপালি’, ‘সেভিংস অ্যাকাউন্ট’। এর মধ্যে ‘হার মানা হার’-এর হাত ধরেই দীর্ঘ ১৩ বছর পর আবার পর্দায় ফিরছে সোহম-পায়েল জুটি। শেষ বার ‘প্রেম আমার’ ছবিতে তাঁদের দেখেছিলেন দর্শক। এ বার দেখবেন ত্রিকোণ প্রেমের কাহিনি। সোহম-রাজা একসঙ্গে কাজ করেছেন আগেও। এ বার নতুন ছবিতে দর্শক পাচ্ছেন দুই নতুন জুটি। এক দিকে ঊষসী-সোহম, অন্য দিকে বনি-পিয়ান। ‘ম্যাজিক’, ‘কাটাকুটি’র পর এই কয়েক দিনেই দর্শকের প্রিয় হয়ে‌ উঠেছেন পিয়ান। ঋদ্ধি সেন-ঊষসী জুটির নতুন ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ নিয়েও দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। একের পর এক সিরিজ়ের হাত ধরে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে‌ পোক্ত জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। এ বার রাজা চন্দের হাত ধরে বড়পর্দায় ঊষসী-সোহম জুটি কী ম্যাজিক দেখায়, এখন তারই অপেক্ষা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Ushasi Ray Actress raja chanda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy