Advertisement
E-Paper

বাড়ি ফিরলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, তবে এখনও কাটেনি পুরো সঙ্কট

ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। এখন তিনি কেমন আছেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ২০:১৩
এখন থেকে বাড়িতেই শিল্পীর চিকিৎসা চলবে সুমিত্রা সেনের।

এখন থেকে বাড়িতেই শিল্পীর চিকিৎসা চলবে সুমিত্রা সেনের। ফাইল চিত্র।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শিল্পীকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসায় তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। সুমিত্রা সেনের বয়স এখন ৮৯ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে পরিবার সূত্রে খবর, এখন থেকে বাড়িতেই শিল্পীর চিকিৎসা চলবে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী আনন্দবাজার অনলাইনকে জানান, ‘‘এখনও ওঁর শারীরিক অবস্থা প্রায় একই রকম রয়েছে। খুব একটা ভাল নেই। তবে আমরা ওঁকে বাড়িতে নিয়ে এসেছি।’’ স্বাভাবিক ভাবেই শিল্পীর অসুস্থতায় উৎকণ্ঠায় দিন গুনছে পরিবার-সহ শিল্পীর অগণিত অনুরাগী।

Sumitra Sen Rabindra Sangeet singer Health Condition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy