Advertisement
E-Paper

Vicky-Katrina: বিয়ের পরদিনই চপারে মুম্বইয়ে নবদম্পতি? দেখুন ক্যাটরিনা-ভিকির ভাইরাল ভিডিয়ো

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন তারকা দম্পতি। এক সূত্রে বাঁধা পড়ার পরে তাঁদের লেখাতেও যৌথতার ছাপ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১২:৪৮
ভিকি এবং ক্যাটরিনার বিয়ে-পর্ব

ভিকি এবং ক্যাটরিনার বিয়ে-পর্ব

দুর্গের চার দিকে সুরক্ষা বলয়। অতিথি এলে নিরাপত্তার খাতিরে কিছু ক্ষণের পরীক্ষানিরীক্ষা। ফোন বা ক্যামেরা একেবারে নিষিদ্ধ। সব শেষে ব্যক্তিগত চপারে করে বাড়ি ফিরে যাওয়া।

কোনও গুপ্ত অথবা উচ্চস্তরের রাষ্ট্রীয় সভার মতো শোনাচ্ছে না? হ্যাঁ, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ে এমন ভাবেই সম্পন্ন হয়েছে। বিয়ে শেষে ‘চপার পর্ব’ও ছিল বলে শোনা যাচ্ছে। মুম্বইয়ের এক চিত্র সাংবাদিক তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো এবং ছবি পোস্ট করে দাবি জানিয়েছেন, ভিকি-ক্যাটরিনা রাজস্থানের জয়পুর থেকে মুম্বই ফিরছেন ব্যক্তিগত চপারে করে। চপারে ওঠার আগের মুহূর্তকে ফ্রেমবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাঠের মাঝে নীল-সাদা রঙের চপার রাখা। একটু দূরে একটি গাড়ির সামনে বেশ কয়েক জন দাঁড়িয়ে। তাঁদের মুখ স্পষ্ট নয়। জমায়েতে এক মহিলাকেও দেখা যাচ্ছে। পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ। চুল খোলা। মহিলাকে চপারে উঠতে দেখা গেল। বাইরে থেকে এক ব্যক্তি চপারের দরজা টেনে বন্ধ করে দিলেন। চপার কখন মাটি ছাড়ল, সে সব দেখা যায়নি। তার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার রাতে বিয়ের চারটি করে ছবি পোস্ট করেছেন নবদম্পতি। এক সূত্রে বাঁধা পড়ার পরে তাঁদের লেখাতেও যৌথতার ছাপ। দু’জনেই লিখেছেন, ‘যা আমাদের কাছাকাছি এনেছে, সেই সব কিছুকে ভালবাসা জানাই। জানাই কৃতজ্ঞতাও। এই নতুন পথে একসঙ্গে চলার জন্য সকলের ভালবাসা প্রয়োজন।’

Vicky Kaushal katrina kaif
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy