Advertisement
E-Paper

মায়ের সঙ্গে ভিকির আদুরে ভিডিয়ো, দেখে কী মন্তব্য করলেন ক্যাটরিনা?

মা বীণা কৌশলের জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো ভাগ করে নেন ভিকি কৌশলে। মা-ছেলের ভিডিয়োতে কী প্রতিক্রিয়া দিলেন ক্যাটরিনা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ২০:২০
শুধু ভিকি নন, শাশুড়ির সঙ্গে ভাল সম্পর্ক ক্যাটরিনারও।

শুধু ভিকি নন, শাশুড়ির সঙ্গে ভাল সম্পর্ক ক্যাটরিনারও। ফাইল চিত্র।

বৃহস্পতিবার মায়ের সঙ্গে আলসে দুপুরের ছবি ভাগ করে নিলেন ভিকি কৌশল। উপলক্ষ— মা বীণা কৌশলের জন্মদিন। সব সময়ই মায়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ভিকির। শুধু ভিকি নন, শাশুড়ির সঙ্গে ভাল সম্পর্ক ক্যাটরিনারও। নারী দিবসের দিন মা ও স্ত্রী দু’জনের ছবি পোস্ট করে ভিকি লেখেন, ‘‘আমার শক্তি।’’ এ বার বীণা কৌশলের জন্মদিনে মায়ের সঙ্গে আদুরে বার্তা দিলেন দুই ভাই ভিকি ও সানি। সেই ছবি দেখে চট জলদি প্রতিক্রিয়াও দিলেন ক্যাটরিনা।

ভিকি কৌশল যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে দুপুরের নরম রোদ গায়ে মেখে অভিনেতা মায়ের হাতের তেল মালিশ উপভোগ করছেন। এই ভিডিয়োটি ভাগ করে ভিকি লেখেন, ‘‘মা তোমার হাতের মার ও মালিশ দুটোতেই শান্তি আছে, তোমাকে ভালোবাসি।’’ অভিনেতার মায়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা। মা-ছেলের এই ছবি দেখে সঙ্গে সঙ্গে হৃদয়ের ইমোজি জুড়ে দেন ক্যাটরিনাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তাঁর শাশুড়ি তাঁকে ‘কিট্টো’ বলে ডাকেন।

ক্যাটরিনা জানান, বিয়ের পর থেকেই তাঁর শাশুড়ি তাঁকে বিভিন্ন ধরনের পরোটা তৈরি করে খাওয়ান। তবে নায়িকা বউমার ডায়েটের কথা মাথায় রেখে এখনও মিষ্টি আলুর পদ রান্না করে খাওয়ান।

এই মুহূর্তে ‘ফোন ভূত’ ছবির প্রচারে ব্যস্ত ক্যাটরিনা। গত বছর ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন জুটিতে। দেখতে দেখতে বিবাহবার্ষিকীও এসে পড়ল তারকা যুগলের। অন্য দিকে ভিকির সামনে রয়েছে একাধিক ছবির মুক্তি। যার মধ্যে অন্যতম প্রতীক্ষিত ছবি হল মেঘনা গুলজার পরিচালিত ‘সাম বাহাদুর’।

Vicky Kaushal Katrina Kaif Mother Birthday Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy