Advertisement
E-Paper

Vikrant Massey: প্রেম দিবসে চুপিচুপি আইনি বিয়ে সেরে ফেললেন বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর?

২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল বিক্রান্তের। কিন্তু অতিমারির প্রকোপে বিয়ে পিছতে বাধ্য হয়েছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৬
বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর

বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর

২০২২ সালের শেষে বিয়ে করার কথা ছিল, কিন্তু প্রেম দিবসেই শুভ কাজ সেরে ফেললেন বিক্রান্ত মাসে? দীর্ঘ দিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে আইনি বিয়ে করে নিয়েছেন বলে খবর বলিপাড়ায়।

২০২১ সালেই বিয়ের পরিকল্পনা ছিল বিক্রান্তের। কিন্তু অতিমারির প্রকোপে বিয়ে পিছতে বাধ্য হয়েছেন তাঁরা। তবে আর অপেক্ষা করতে চান না শীতল-বিক্রান্ত। আগে জানা গিয়েছিল, ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর নায়ক হাতে যা যা ছবির কাজ রয়েছে, তার শ্যুটিং শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে চান। এখন জানা গেল, সে কাজ আর বাকি নেই। সম্ভবত আনুষ্ঠানিক বিয়েও করে নেবেন মাস কয়েক পরে। সূত্রের খবর, ভারসোভার বাড়িতে পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তাঁরা।

তারকা যুগল ইতিমধ্যেই নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন। এক ছাদের তলায় থাকেন তাঁরা। সেই সময়ে নতুন বাড়ির পুজো করার কিছু ছবি পোস্ট করেছিলেন বিক্রান্ত এবং শীতল। ছবি দেখে অনুরাগীদের ধারণা হয়েছিল, তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। যদিও পরবর্তীকালে বিক্রান্ত সেই ভুল ভাঙিয়েছিলেন। কিন্তু সেই ‘ভুল’ এ বার ‘ঠিক’-এ পরিণত হল।

Vikrant Massey celebrity wedding Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy