কাশ্মীরে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জন নিরীহ পর্যটকের। দেশ জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। এরই মধ্যে পরিচালক বিবেক অগ্নিহোত্রী টেনে আনলেন পশ্চিমবঙ্গের নাম। কাশ্মীরকে রক্ষা করার আর্জি জানানোর পাশাপাশি সরাসরি এ রাজ্যে নজরদারির দাবি জানালেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
আরও পড়ুন:
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালায় উগ্রপন্থীদের একটি দল। এলাকাটি পর্যটকদের কাছে ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ নামে পরিচিত। এপ্রিল-মে মাসে এখানে ভিড় জমে পর্যটকদের। ২০১৯ সালের অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে মোদী সরকার। তার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা করছে কেন্দ্র। বার বার প্রচার চালানো হয়েছে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। কিন্তু ‘কাশ্মীর ফাইলস্’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কথায় যেন অন্য সুর। তিনি নাকি অনেক দিন ধরেই ভয় পাচ্ছিলেন এমন কিছু ঘটতে পারে!
পহেলগাঁও জঙ্গি হামলার পর সোজা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি করেছেন বিবেক। তাঁর দাবি ‘‘কাশ্মীরকে রক্ষা করুন, বাংলায় নজর দিন।’’ মঙ্গলবার দেশে ছিলেন না বিবেক। এই ঘটনার পর বিবেক লিখেছেন, ‘‘শিকাগোতে নেমে কাশ্মীরের অমানবিক হামলার খবরটি পেলাম। আমি অনেক দিন ধরে এই ভয়টাই পেয়েছিলাম। আমি দীর্ঘ দিন ধরেই তা বলে আসছিলাম। কাশ্মীরে শান্তি নেই, কৌশলগত ভাবে সেই শান্তি বজায় রাখার চেষ্টা চলছিল ওখানে। অমিত শাহের কাছে আমার অনুরোধ থাকবে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন। বাংলার দিকেও নজর দিন যাতে আরও একটা দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা সবাই বোধহয় এই কায়দাটা জানি।’’
স্থানীয় সূত্রে খবর, পহেলগাঁওয়ে হানাদারি চালানো জঙ্গিদের পরনে ছিল পুলিশের পোশাক। কেউ কেউ আবার সেনার পোশাক পরেও এসেছিল। সকলের হাতে ছিল একে-৪৭।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা