Advertisement
E-Paper

হোটেলের পাশেই বোমা বিস্ফোরণ! দুবাইয়ে ছেলেকে নিয়ে কী অবস্থায় আছেন শুভশ্রী? জানালেন নায়িকার বাবা

শুভশ্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর বাবার। নাতি ইউভানকে নিয়ে খুবই চিন্তিত তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:১১
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছেলে ইউভান। ইনসেট-এ শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছেলে ইউভান। ইনসেট-এ শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

দুবাইয়ে যে হোটেলে ছেলে ইউভানকে নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় উঠেছেন তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। আনন্দবাজার ডট কম-কে এই খবর জানিয়েছেন নায়িকার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই খবর শোনার পর থেকে গঙ্গোপাধ্যায় পরিবার একটু চিন্তিত।

শুভশ্রীর বাবা দেবপ্রসাদবাবুর কথায়, “রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছে। ওরা হোটেল থেকে বেরোতে পারছে না।” প্রসঙ্গত, পরীক্ষা শেষের পর স্কুল বন্ধ। মায়ের কাছে ছুটিতে দুবাই নিয়ে যাওয়ার বায়না করেছিল একরত্তি ইউভান। তাই ছেলেকে নিয়ে দুবাই গিয়েছেন অভিনেত্রী মা। শনিবার বিমানবন্দরে পা রাখার পরেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে।। যুদ্ধের জেরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল।

দেবপ্রসাদবাবু আরও জানিয়েছেন, শনিবার যুদ্ধ পরিস্থিতির খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে মেয়েকে ফোন করেছিলেন। হোয়াটসঅ্যাপ কলে তাকে পাননি। পরে ফোনে কথা হয়। ফোনে শুভশ্রী বাবাকে জানান, ঠিক আছেন তাঁরা। আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। মেয়ের পাশাপাশি দাদুর উদ্বেগ নাতিকে নিয়েও। কারণ, তাঁর নাতি খুব চঞ্চল। তাকে চুপচাপ বসিয়ে রাখতে হচ্ছে। ৫ মার্চ ফেরার টিকিট শুভশ্রীর।

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। পশ্চিম এশিয়ার একাধিক অঞ্চলে ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এই কারণেই দুবাইয়ে গিয়ে আটকে পড়েছেন শুভশ্রীও।

Subhashree Ganguly Raj Chakrabarty Yuvaan Chakraborty Dubai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy