টাকার দামের লাগাতার পতন রুখতে টানা বাজারে ডলার বিক্রি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ বার ব্যাঙ্কিং ব্যবস্থায় নগদের জোগান বাড়াতে এবং বিদেশি মুদ্রা ভান্ডারে আরও ডলার টানতে উদ্যোগী হয়েছে তারা। এ জন্য নিলামের মাধ্যমে ৫০০ কোটি ডলার ব্যাঙ্কগুলির কাছ থেকে কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার। তিন বছরের মেয়াদে সেগুলি ব্যাঙ্কগুলির কাছ থেকে কিনবে শীর্ষ ব্যাঙ্ক। অর্থাৎ এখন ডলার বিক্রি করে তিন বছর পরে ফের ব্যাঙ্কগুলি তা কিনে নেবে আরবিআইয়ের কাছ থেকে। টাকা এবং ডলারের মধ্যে এই বিনিময় প্রক্রিয়াকে বলা হয় ‘ডলার রুপি বাই-সেল সোয়াপ’। ডলার বিক্রির জন্য প্রথম দিনেই প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ (৯৮০ কোটি ডলারের) আবেদনপত্র জমা পড়েছে বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)