E-Paper

ঝুঁকির তহবিল কাটছাঁট করে কেন্দ্রকে টাকা দিয়েছে রি‌জ়ার্ভ ব্যাঙ্ক, অভিযোগ কংগ্রেসের

মঙ্গলবার এক্স-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, মোদী সরকার দেশের অর্থনীতির অবস্থা ভাল বলে দাবি করলেও আদতে তা নয়। তাই আরবিআই মোটা অঙ্কের বোনাস দিয়ে তাদের ‘উপকার’ করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৮:০৫
জয়রাম রমেশ।

জয়রাম রমেশ। —ফাইল চিত্র।

সম্প্রতি গত অর্থবর্ষের জন্য কেন্দ্রের হাতে ২.৮৭ লক্ষ কোটি টাকা লভ্যাংশ (ডিভিডেন্ড) হিসেবে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ল তারা। মঙ্গলবার এক্স-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, মোদী সরকার দেশের অর্থনীতির অবস্থা ভাল বলে দাবি করলেও আদতে তা নয়। তাই আরবিআই মোটা অঙ্কের বোনাস দিয়ে তাদের ‘উপকার’ করেছে। সে জন্য বিভিন্ন ঝুঁকি থেকে দেশকেসুরক্ষিত রাখতে যে আপৎকালীন তহবিল (কনটিনজেন্সি রিস্ক বাফার) তৈরি রাখে শীর্ষ ব্যাঙ্ক, তা কমানো হয়েছে। নিয়ম অনুসারে, এই তহবিল তাদের হিসাবের খাতার ৪.৫%-৭.৫% হতে হয়।

রমেশের দাবি, ‘‘টানা তিন বছর ঝুঁকি সামলানোর তহবিলে অর্থের সংস্থান বাড়িয়েছিল আরবিআই। এ বার তা কমানো হয়েছে। তাতেই কেন্দ্রের ডিভিডেন্ড বিপুল বেড়েছে। রাজকোষে বাড়তি ৯২,০০০ কোটি টাকা ঢুকেছে।’’

এ দিকে সোমবার জ্বালানি বা ‘ফুয়েল’, সার বা ‘ফার্টিলাইজ়ার’ ও বিদেশি মুদ্রা ভান্ডার বা ‘ফোরেক্স’— পশ্চিম এশিয়ার যুদ্ধে কারণে সঙ্কটে পড়া এই তিন ‘এফ’-এর উপর নজর দেওয়ার বার্তা দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ তা নিয়েও কটাক্ষ করেন রমেশ। তাঁর দাবি, অর্থমন্ত্রী চতুর্থ ‘এফ’-এর কথা ভুলে গিয়েছেন। যা সবচেয়ে জরুরি। সেটি হল ‘ফলিং রেট অবপ্রাইভেট ইনভেস্টমেন্ট’ বা বেসরকারি লগ্নির খরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jairam Ramesh Congress Reserve Bank of India (RBI)

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy