Advertisement
E-Paper

অ্যাকশনে চমকে দিল ‘কমান্ডো ২’-এর ট্রেলার

২০১৩-য় পরিচালক দিলীপ ঘোষের ছবি ‘কমান্ডো’ তার দুর্দান্ত অ্যাকশনে তাক লাগিয়ে দিয়েছিল তামাম বলিউডকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১০:৫৫

সেই ‘কমান্ডো’ আবার বড় পর্দায় ফিরছে।

২০১৩-য় পরিচালক দিলীপ ঘোষের ছবি ‘কমান্ডো’ তার দুর্দান্ত অ্যাকশনে তাক লাগিয়ে দিয়েছিল তামাম বলিউডকে। ছবিতে মুখ্য চরিত্রে বিদ্যুৎ জামওয়ালের চোখ ধাঁধাঁনো স্টান্ট, ক্ষিপ্রতা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। অভিনেতা বিদ্যুৎ বলিউডে স্টান্ট পরিচালক হিসেবেও বেশ সফল।

ছবিটি মুক্তি পাচ্ছে ৩ মার্চ, ২০১৭-এ। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যুৎ জামওয়াল। বিদ্যুৎ ছাড়াও ছবিতে রয়েছেন, ইশা গুপ্ত, আদিল হুসেনের মতো অভিনেতারা। তবে এ ছবিতে লুকিয়ে রয়েছে আর এক চমক। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় কমেডিয়ান দেবেন ভোজানি।

নয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘দেখ ভাই দেখ’-এর কথা মনে আছে নিশ্চয়ই! এই কমেডি ধারাবাহিকের নাদুস-নুদুস চাকর ‘করিমা’র ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন দেবেন ভোজানি। তার পর বহু কমেডি ধারাবাহিকে কাজ করেছেন দেবেন। তবে এ বারের চ্যালেঞ্জটা অনেক বড়।

‘কমান্ডো ২’ কমেডি অভিনেতার পরিচালিত ছবি বলে মোটেই হাল্কা ভাবে নেওয়া ঠিক হবে না। কারণ, এ ছবির অ্যাকশন, স্টান্টগুলি আগের বারের চেয়েও সাঙ্ঘাতিক!

বিশ্বাস হচ্ছে না! তা হলে দেখে নিন ছবির ট্রেলারটি!

দেখুন ভিডিও:

আরও পড়ুন: কাবিলে হৃতিক অসাধারণ, ছবি দেখে টুইট করলেন অক্ষয় কুমার

Commando 2 Trailer Commando 2 Bollywood Movies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy