Advertisement
E-Paper

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, শুটিং স্থলে ধুন্ধমার কাণ্ড

সহ অভিনেত্রীকে খামচে দেন তিশা! শুটিংস্থল থেকে বেরিয়ে ঢাকা যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন সামিয়া। সমাজমাধ্যমে কাঁদতে তিশার বিরুদ্ধে কী কী অভিযোগ আনেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ২০:১৭
Bangladeshi Actress Tanjin Tisha allegedly harassed co-actress Saima othoi during shoot

গুরুতর অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা। মানিকগঞ্জে নিজের আসন্ন নাটকের জন্য যান তিশা। সেখানেই সহ অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তিশার বিরুদ্ধে। শুধু তা-ই নয়, সামিয়াকে খামচে দেন বলে অভিযোগ। শুটিংস্থল থেকে বেরিয়ে ঢাকা যাওয়ার পথে কান্নায় ভেঙে পড়েন সামিয়া। সমাজমাধ্যমে তিশার বিরুদ্ধে কী কী অভিযোগ আনেন?

ঘটনার শুরু একটি উপহারকে কেন্দ্র করে। এই নাটকটির শুটিংয়ে যাওয়ার আগে তিশার জন্য একটি উপহার নিয়ে যান সামিয়া। তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। যদিও এই ঘটনার পর নীরব ছিলেন সামিয়া। এ বার ২ মার্চ শুটিং চলছিল। সামিয়ার দাবি, চিত্রানাট্য তিশাকে থাপ্পড় মারার কথা অভিনেত্রীর। তিশাকে একেবারে আলতো হাতে থাপ্পড় দেন। তাতেই তিশা রেগে গিয়ে এলোপাথারি মারতে শুরু করেন অথৈকে। মারতে মারতে হাতে খামচে দিয়ে রক্ত বার করে দেন বলে অভিযোগ। মারের চোটে অভিনেত্রীর কানের দুল ছিটকে বেরিয়ে যায়। অথৈ আরও দাবি করেন, নাটকের নির্মাতা শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, আগে থেকে তাঁদের মধ্যে কোনও বিরোধ ছিল কি না। তখন অথৈ জানান, অতীতে এক বার তিশা নাকি তাঁকে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় হুমকি দেন।

অভিনেত্রী সামিয়া অথৈ।

অভিনেত্রী সামিয়া অথৈ। ছবি: সংগৃহীত।

ফেসবুক লাইভে এসে অথৈ বলেন, ‘‘আমি জানি না উনি নেশাগ্রস্ত ছিলেন কি না। কারণ ওঁর গা দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। উনি মানিকগঞ্জে আসার পর থেকে স্নানঘরে নিজেকে আটকে রাখতেন। কী করতেন কে জানে! আমার জীবনে শুটিংয়ে এমন অভিজ্ঞতা কখনওই হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।’’ এই প্রসঙ্গে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অভিনেত্রীর ফোন বন্ধ।

Tanjin Tisha Bangladeshi Actress Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy