চলতি আইপিএলে বেঙ্গালুরুর অন্যতম শক্তি তাদের ব্যাটিং। অথচ বৃহস্পতিবার অহমদাবাদে সেই ব্যাটিংই ডোবাল বেঙ্গালুরুকে। এই নিয়ে দ্বিতীয় বার এতটা খারাপ ব্যাট করল তারা। রান পেলেন না বিরাট কোহলি-সহ প্রায় সব ব্যাটারই। দেবদত্ত পডিক্কল ৪০ না করলে আরও কম রানে অলআউট হয়ে যেত বেঙ্গালুরু। ১৯.১ ওভারে তারা শেষ হয়ে গেল ১৫৫ রানে। ১২ ম্যাচ পর আইপিএলে অলআউট হল বেঙ্গালুরু।
ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বেঙ্গালুরুর। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাডাকে টানা পাঁচটি চার মারেন কোহলি। পরের ওভারে মহম্মদ সিরাজের বল মাঠের বাইরে ফেলে দেন। অন্য ম্যাচে তাঁকে ধরে রাখার ভূমিকা নিতে দেখা গেলেও এ দিন শুরু থেকেই আগ্রাসী খেলছিলেন। অথচ কোহলির আগ্রাসন টেকেনি বেশি ক্ষণ।
তৃতীয় ওভারে সিরাজ ফিরিয়ে দেন জেকব বেথেলকে (৫)। পরের ওভারেই আউট হয়ে যান কোহলি। স্টাম্প লক্ষ্য করে রাবাডার করা বল কোহলির ব্যাটে লেগে মিড উইকেটে যায়। ক্যাচ ধরেন রশিদ খান। পর পর দুই ওভারে দু’টি উইকেট হারানোর পর বেঙ্গালুরুর হাল ধরার চেষ্টা করেন পডিক্কল এবং রজত পাটীদার। সিরাজকে একটি ছয় এবং দু’টি চার মেরে রান রেট বাড়িয়ে রাখার চেষ্টা করছিলেন পডিক্কল।
আরও পড়ুন:
তুলনায় পাটীদার (১৯) একটু ধরে খেলছিলেন। তিনি ফিরতেই বেঙ্গালুরুর ব্যাটিং ভেঙে পড়ে। পর পর ফিরে যান জিতেশ শর্মা (১), টিম ডেভিড (৯), ক্রুণাল পাণ্ড্যরা (৪)। পডিক্কল ফিরতেই বেঙ্গালুরুর বড় রান তোলার আশা শেষ হয়ে যায়। রোমারিয়ো শেফার্ড (১৭), বেঙ্কটেশ আয়ার (১২) এবং ভুবনেশ্বর কুমার (১৫) কিছুটা রান বাড়িয়ে দেন।
গুজরাতের হয়ে তিনটি উইকেট আরশাদ খানের। দু’টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার এবং রশিদ খান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী