Advertisement
E-Paper

প্রিয়ঙ্কা হাতব্যাগে রাখেন ‘এপিপেন’! থাকে ‘হনুমান চালিশা’ও, কেন এ সব সঙ্গে নিয়ে ঘোরেন?

প্রিয়ঙ্কা নিজের ব্যাগে রাখেন ‘হনুমান চালিশা’, কালো সুতোর সঙ্গে রাখেন ‘এপিপেন’। কী এই বস্তু, কেনই বা তিনি কাছে রাখেন? আর কী কী থাকে তাঁর ব্যাগে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২০:০৯
প্রিয়ঙ্কা চোপড়া।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

বলিউড ছেড়েছেন ১২ বছর হল। আমেরিকায় এখন তাঁর বাসস্থান, সেখানেই তাঁর কর্মক্ষেত্র। পাকাপাকি ভাবে বিদেশে থেকেও মনের দিক থেকে একেবারে ভারতীয় তিনি। সেই কারণে প্রিয়ঙ্কা নিজের ব্যাগে রাখেন ‘হনুমান চালিশা’, কালো সুতোর সঙ্গে রাখেন ‘এপিপেন’। তবে প্রিয়ঙ্কা কেন বললেন, তাঁকে যে কেউ মেরে ফেলতে পারে?

প্রিয়ঙ্কা নিজের ব্যাগে এমন কিছু জিনিস রাখেন যেটা তাঁর নিত্য কাজে লাগে। স্বাভাবিক ভাবে তাঁর অনুরাগীরা জানতে আগ্রহী, প্রাক্তন বিশ্বসুন্দরীর ব্যাগে আসলে কী কী থাকে। তার পরেই জানা গেল প্রিয়ঙ্কার স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত এক চমকপ্রদ তথ্য। প্রিয়ঙ্কা কুনজর বা সুনজরে বিশ্বাস রাখেন। সেই কারণে ব্যাগে রাখেন কালো সুতো। এর পাশপাশি রাখেন ‘ইভিল আই’। প্রিয়ঙ্কার কথায়, ‘‘এই দুটো জিনিস অশুভ দৃষ্টি থেকে আমাকে রক্ষা করে।’’

পাশাপাশি, তিনি প্রতিদিন না হলেও প্রায়ই ‘হনুমান চালিশা’ পাঠ করেন। প্রিয়ঙ্কার বিশ্বাস, এই বই তাঁকে যে কোনও বিপদ থেকে রক্ষা করে। একই সঙ্গে নিজের জীবন রক্ষা করতে ব্যাগে রাখেন ‘এপিপেন’। এটি একপ্রকার স্বয়ংক্রিয় ইনজেক্টর। প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমার সম্প্রতি অ্যার্লাজি ধরা পড়েছে। তাই এই ‘এপিপেন’ রাখি। তবে কোন জিনিস থেকে আমার অ্যালার্জি হয়, সেটা প্রকাশ্যে বলতে চাই না। কারণ সেটা বললে যে কেউ আমাকে মেরে ফেলার সুযোগ পেয়ে যেতে পারে।’’ এ ছাড়াও প্রিয়ঙ্কা ব্যাগে রাখেন ‘টাইড পেন’। যদি কোথাও গিয়ে পোশাকে দাগ লাগে, তখন এই পেন দিয়েই সহজে ঢেকে ফেলেন সেই দাগ-ছোপ।

Priyanka Chopra Bollywood Actress Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy