Advertisement
E-Paper

Rubel Das: বড় পর্দায় কাজ পেতে হলে ধারাবাহিকের অভিনেতাদের এখনও কষ্ট করতে হয়: রুবেল

কয়েক সপ্তাহ হল শেষ হয়েছে ‘যমুনা ঢাকি’। ধারাবাহিকের পরে এ বার কী পরিকল্পনা অভিনেতা রুবেলের? জানালেন আনন্দবাজার অনলাইনকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৬:১৯
ধারাবাহিক শেষে কী পরিকল্পনা রুবেলের

ধারাবাহিক শেষে কী পরিকল্পনা রুবেলের

দিন কয়েক হল শেষ হয়েছে ‘যমুনা ঢাকি।’ ধারাবাহিক শেষ হতে না হতেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর। দেবের ছবির নায়িকা শ্বেতা। সে কথা ইতিমধ্যে জেনেও ফেলেছেন সকলে। কিন্তু ধারাবাহিকের নায়ক রুবেল দাস? তিনি কী করছেন? তাঁরও কি এমনই কিছু পরিকল্পনা? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

রুবেল বলেন, “শ্বেতার জন্য আমি খুব খুশি। ওর আগেও এমন অনেক সুযোগ এসেছে, আমি জানি। কাজ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হত।” তবে নিজের প্রসঙ্গে বলতে গিয়ে অন্য সুর অভিনেতার গলায়।

রুবেলের কথায়, “টেলিভিশনের অভিনেতাদের গ্রহণযোগ্যতা এখনও তেমন ভাবে তৈরি হয়নি। জিতু কমলের ক্ষেত্রে যদিও অন্য রকম ঘটেছে। ও ভাগ্যবান, এমন একটা চরিত্র পেয়েছে। সিনেমার জগতে নতুন ছেলে মেয়েদের নিয়ে খুব একটা কাজ হয় না। ধারাবাহিকের অভিনেতাদের বড়পর্দায় কাজ পেতে তাই যথেষ্ট কষ্ট করতে হয়। সবার ক্ষেত্রে এমনটা হয়, তা বলছি না। কিন্তু আমার কাছে এখনও তেমন কোনও সুযোগ আসেনি।”

আপাতত তাই ধারাবাহিকেই মন দিতে চান রুবেল। কয়েক মাসের মধ্যেই আবার ছোটপর্দায় ফিরবেন। এ বার কোন অবতারে? তা অবশ্য সময় বলবে।

Rubel Das Sweta Bhattacharya Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy