Advertisement
E-Paper

‘কেনেডি’র জন্য মুম্বই ছাড়তে চেয়েছিলেন অনুরাগ! কোন বিতর্কে এত দিন আটকে ছিল ছবিমুক্তি?

২০২৫ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, তাঁর প্রায় পাঁচটি ছবির মুক্তি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ‘কেনেডি’ নিয়ে আর কোনও প্রত্যাশাও রাখেননি তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬
What was the controversy regarding Anurag Kashyap’s Kennedy’s release

‘কেনেডি’র জন্য বড় সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন অনুরাগ? —ফাইল চিত্র।

অবশেষে ওটিটি-তে মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপের ছবি ‘কেনেডি’। কান-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ২০২৩ সালের এই ছবিটি। কিন্তু তাও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি। বিতর্কে জড়ায় এই ছবি। কিন্তু কেন?

২০২৫ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, তাঁর প্রায় পাঁচটি ছবির মুক্তি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ‘কেনেডি’ নিয়ে আর কোনও প্রত্যাশাও রাখেননি তিনি আর। মানসিক ভাবে এই ছবি থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছিলেন। সেই সময়ে চলচ্চিত্রজগৎ নিয়ে হতাশার কথাও প্রকাশ করেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, চারপাশের পরিবেশে অস্থিরতা অনুভব করছেন। তাই মুম্বই ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন।

অনুরাগ জানিয়েছিলেন, একসময় যে ছবিগুলি তৈরি করে তিনি পরিচিতি পেয়েছিলেন, বর্তমানে, সেই ধরনের ছবি নির্মাণ করা তাঁর পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠছে। তাঁর মতে, বর্তমানে ছবির ব্যবসা ও শেয়ার— এই বিষয়গুলিই বেশি গুরুত্ব পায়। বর্তমানে যাঁরা চলচ্চিত্রের দায়িত্বে রয়েছেন, তাঁর ছবিকে গুরুত্ব দেন না তাঁদের কাছে ব্যবসাই সব। তাই আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েও দেশে মুক্তি পায় না ছবি। এটিও ‘কেনেডি’ মুক্তির পথে বাধার জন্য অন্যতম কারণ। প্রযোজনা সংস্থার সঙ্গে মুনাফাজনিত কারণে মুম্বই ছেড়ে যাওয়ার কথাও ভেবেছিলেন অনুরাগ।

এ ছাড়াও, ‘কেনেডি’র বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও তুলেছিল নির্দিষ্ট একটি সম্প্রদায়। অবশেষে সব জটিলতা কাটিয়ে সেই ছবি মুক্তি পাচ্ছে ওটিটি মঞ্চে। ছবিতে অভিনয় করেছেন সানি লিওনি, রাহুল ভট্ট ও মেঘা বর্মণ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy