Advertisement
E-Paper

নতুন হুজুগ

নিত্য নতুন হুজুগে মাততে জুড়ি নেই তারকাদের। কখনও আইস বাকেট চ্যালেঞ্জ তো কখনও বটল ক্যাপ চ্যালেঞ্জ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০০:০২
ক্যাটরিনা

ক্যাটরিনা

নিত্য নতুন হুজুগে মাততে জুড়ি নেই তারকাদের। কখনও আইস বাকেট চ্যালেঞ্জ তো কখনও বটল ক্যাপ চ্যালেঞ্জ। এখন নতুন ট্রেন্ড ‘হোয়াটস ইন ইয়োর ডাব্বা চ্যালেঞ্জ।’ যেখানে সেলেবরা তাঁদের পছন্দের খাবার, যেটি আবার স্বাস্থ্যসম্মতও হবে, তা পোস্ট করবেন। তার সঙ্গে রেসিপিটিও জানাতে হবে।

এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন টুইঙ্কল খন্না। তিনি মনোনীত করেছিলেন অক্ষয়কুমার, মালাইকা অরোরা, সোনালি বেন্দ্রেকে। এ ভাবে ক্রমশ চ্যালেঞ্জ ছড়াতে থাকে। অক্ষয় নমিনেট করেছেন ক্যাটরিনা কাইফকে। যিনি তাঁর ইডলি খাওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, কী ভাবে সেটিকে তিনি সুস্বাদু এবং পুষ্টিকর করে নিয়েছেন। অক্ষয়ও অ্যাভোকাডো অন টোস্টের রেসিপি শেয়ার করেছেন। চ্যালেঞ্জ গিয়েছে ভূমি পেডনেকর, ক্রিকেটার শিখর ধওয়নের কাছেও। হুজুগ হলেও, এই ফাঁকে সেলেবদের রসনাতৃপ্তির হদিশ পাওয়া যাচ্ছে।

WhatsInYourDabba Challenge Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy