Advertisement
E-Paper

Ranbir-Anushka: শ্যুটিং ফ্লোরে কাঁদতে হয়েছিল অনুষ্কাকে, কী করেছিলেন রণবীর কপূর?

গলায়-গলায় বন্ধু। তবুও রোম্যান্টিক দৃশ্যের আগে রণবীরের ব্যবহারে কেঁদে ফেলেছিলেন অনুষ্কা। কী ঘটেছিল দু’জনের মধ্যে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ২১:১৬
অনুষ্কা শর্মা-রণবীর কপূর

অনুষ্কা শর্মা-রণবীর কপূর

পর্দায় তাঁদের তাক লাগানো রসায়ন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গল্প থেকে গান সব কিছুই ছিল রণবীর কপূর-অনুষ্কা শর্মার প্রেমে মাখামাখি। সে প্রেমে গা ভাসিয়েছিল তামাম বলিউড। এই ছবির পর থেকে টিনসেল নগরীর রোম্যান্টিক জুটি হিসাবে প্রথম সারিতে জায়গা করে নিয়েছিল রণবীর কপূর-অনুষ্কা শর্মা। শুধু পর্দার রসায়ন নয়, বাস্তবে তাঁদের গলায় গলায় বন্ধুত্বও ছিল বলিপাড়ার চর্চায়। অথচ সেই বন্ধুই নাকি এক দিন শ্যুটিং ফ্লোরে কাঁদিয়ে ছেড়েছিলেন অনুষ্কাকে!কিন্তু কী এমন ঘটেছিল শ্যুটিং ফ্লোরে? যার জন্য চোখের জল ফেলতে হয়েছিল বিরাট কোহলীর ঘরনিকে?

মুম্বই সংবাদমাধ্যমের খবর, ঠাট্টা-মজা-খুনসুটি ভারী পছন্দ করেন রণবীর। শ্যুটিং ফ্লোরে কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে এমন মজা করেন, যা কখনও সখনও বেলাগামও হয়ে ওঠে। ঠিক তেমনটাই নাকি ঘটেছিল অনুষ্কার সঙ্গে। রণবীরের ঠাট্টা সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছিলেন অনুষ্কা। শোনা যায়, সেই ঘটনা নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছেছিল!

পরবর্তীতে মুম্বই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, ‘‘রণবীর আমার খুব ভাল বন্ধু। ওঁর সঙ্গে কাজ করতে আমি পছন্দ করি। তবে কাজ করতে গিয়ে আমাদের ঝগড়াও হয়। কখনও সেই ঝগড়া হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। একদিন এমনই হয়েছিল যে, ওর ব্যবহার আমি সহ্য করতে পারিনি। খুব কষ্ট পেয়েছিলাম। এ দিকে, তখনই আমাদের রোম্যান্টিক দৃশ্য শ্যুট হওয়ার কথা, ফলে ঠিক করে কাঁদতেও পারিনি।’’

Ranbir Kapoor Anushka Sharma Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy