Advertisement
E-Paper

বিশ্বকাপের মাঝে বিপদে অধিনায়ক! ধর্ষণে অভিযুক্ত ফুটবলারকে হাজিরা দিতে হবে আদালতে, শুক্রবারের ম্যাচে খেলতে পারবেন?

বিশ্বকাপ চলার মাঝেই বিপদে পড়লেন মরক্কোর ফুটবলার আশরফ হাকিমি। প্রতিযোগিতা শেষ হলেই ছুটতে হবে আদালতে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলার জন্য তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৭:৪৮
sports

আশরফ হাকিমি। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ চলার মাঝেই বিপদে পড়লেন মরক্কোর ফুটবলার আশরফ হাকিমি। প্রতিযোগিতা শেষ হলেই ছুটতে হবে আদালতে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলার জন্য তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। হাকিমি গোড়া থেকেই এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। বার বার বলেছেন, তিনি কোনও ভুল করেননি।

২০২৩-এর ফেব্রুয়ারিতে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা। দাবি করেন, নিজের বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করেছেন মরক্কোর ফুটবলার। সেই সময় হাকিমির স্ত্রী এবং দুই সন্তান দুবাইয়ে ছিলেন। কোনও মতে হাকিমির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে দিনই থানায় অভিযোগ করেন ওই মহিলা। হাকিমি এখন জামিনে বাইরে রয়েছেন।

হাকিমি এবং তাঁর আইনজীবীর দাবি, ওই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। যা যা দাবি করেছেন, তার কোনওটিরই প্রমাণ পাওয়া যায়নি। হাকিমির আইনজীবী ফ্যানি কলিন এ-ও বলেছেন, “হাকিমি এখন বিচারপ্রক্রিয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। অবশেষে জনসমক্ষে ও নিজের কথা বলতে পারবে। কী ভাবে ওকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে সেটা সকলের জানা দরকার।”

হাকিমি নিজে সমাজমাধ্যমে লিখেছেন, “বিচার আমার চোখের দিকে চেয়ে বলেছে, ‘তুমি যদি বিখ্যাত না হতে, তা হলে তোমার বিরুদ্ধে মামলাই হত না’। অনেক বছর ধরে চুপ করে আছি। ভেবেছিলাম সম্মান রাখলে, ধৈর্য রাখলে এবং বিচারব্যবস্থার উপরে ভরসা রাখলে সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে। আজ এমন গল্প চারদিকে ছড়ানো হচ্ছে যা আমাকে, আমার পরিবারের উপর প্রভাব ফেলছে। মনে হচ্ছে আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তু।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২৫ মিনিট আগে
Achraf Hakimi Morocco
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy