Advertisement
E-Paper

‘এটা কী করলেন’! হলিউড ছবি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, সমালোচনায় বিদ্ধ ‘ডুরেক্স পাকিস্তান’

ডুরেক্স পাকিস্তানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ওই পোস্টে দেখা গিয়েছিল, একটি ডুরেক্স কন্ডোম রাখা রয়েছে চলচ্চিত্রটির কাল্পনিক চরিত্র ‘ওয়ান উইশ উইলো’র পাশে এবং দরজার সামনে দাঁড়িয়ে আছেন নিকি (চরিত্রটিতে অভিনয় করেছেন ইনডে নাভারেট)।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৭:৪৮
Controversy erupted over Durex Pakistan’s Obsession-inspired advertisement

ছবি: এআই সহায়তায় তৈরি।

সম্মতি বা কনসেন্ট সংক্রান্ত উদ্বেগের জেরে বিতর্কের মুখে ২০২৬ সালে মুক্তি পাওয়া হরর ঘরানার বিদেশি ছবি ‘অবসেশন’ দ্বারা অনুপ্রাণিত পাকিস্তানের কন্ডোমের বিজ্ঞাপন। কন্ডোম প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা ডুরেক্স-এর পাকিস্তানের জন্য তৈরি বিজ্ঞাপনে ক্ষুব্ধ নেটাগরিকেরা।

‘অবসেশন’ নামক হরর বা ভৌতিক চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত একটি ইনস্টাগ্রাম পোস্টের কারণে অনলাইনে তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘ডুরেক্স পাকিস্তান’। নেটাগরিকদের অনেকেই অভিযোগ জানিয়েছেন, ব্র্যান্ডটি চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু যেমন সম্মতি (কনসেন্ট) এবং অস্বাস্থ্যকর আসক্তিকে গুরুত্বহীন বা লঘু করে দেখিয়েছে।

ডুরেক্স পাকিস্তানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ওই পোস্টে দেখা গিয়েছিল, একটি ডুরেক্স কন্ডোম রাখা রয়েছে চলচ্চিত্রটির কাল্পনিক চরিত্র ‘ওয়ান উইশ উইলো’র পাশে এবং দরজার সামনে দাঁড়িয়ে আছেন নিকি (চরিত্রটিতে অভিনয় করেছেন ইনডে নাভারেট)। পোস্টটিতে স্লোগান হিসাবে লেখা ছিল, ‘তাঁকে আপনার প্রতি আসক্ত করে তুলুন (মেক হার অবসেসড উইথ ইউ)’। ক্যাপশনে লেখা, ‘আপনার ‘ফ্রিকি নিকি’কে এটি (পোস্টটি) পাঠান!’

এই প্রচারণামূলক পোস্টটি দ্রুত দর্শকদের সমালোচনার মুখে পড়ে। অনেকের মতে, এটি চলচ্চিত্রটির মূল প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে এবং এর অন্যতম অস্বস্তিকর একটি দিককে কেবল বিপণনের কৌশলে পরিণত করেছে।

পোস্টটি দেখার পর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই পোস্ট দেখে বমি পাচ্ছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটি কোনও ভাল উদাহরণ নয়। সত্যিই জঘন্য।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘কন্ডোমের পাশে ‘ওয়ান উইশ উইলো’র উপস্থিতি সত্যিই খুব খারাপ। আমরা কেন সম্মতিহীন যৌনতাকে প্রচার করছি? আপনারা জঘন্য।’’

উল্লেখ্য, কারি বার্কার পরিচালিত ‘অবসেশন’ ছবিটি এ বছরের অন্যতম অপ্রত্যাশিত বক্স-অফিস হিট। মাত্র ৭ লাখ ৫০ হাজার ডলার তৈরি ছবিটি বিশ্ব জুড়ে ২৫ কোটি ডলারেরও বেশি আয় করেছে। বিষাক্ত সম্পর্ক, একাকীত্ব, পুরুষতান্ত্রিক আধিপত্যের মানসিকতা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর মতো বিষয়গুলি নিপুণ ভাবে তুলে ধরার জন্য এই হরর ছবিটি প্রশংসা কুড়িয়েছে।

ছবিটি নিয়ে সৃষ্ট বিতর্কের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর অন্যতম আলোচিত একটি দৃশ্য। দর্শকদের মতে, সেই দৃশ্যটিতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি এবং আচ্ছন্নতা-নির্ভর বা অস্বাস্থ্যকর সম্পর্কের পরিণতির দিকটি ফুটে উঠেছে। সমালোচকদের মতে, একটি কন্ডোমের বিজ্ঞাপনে এই বিষয়গুলোর উল্লেখ করার ফলে চলচ্চিত্রটির মূল বার্তা এবং পারস্পরিক সম্মতির বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

Condom Pakistan Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy