সমাজমাধ্যমে প্রায়ই অদ্ভুত সব ভিডিয়ো ভাইরাল হয়। এ বারও তেমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কিছু মানুষ মাটিতে তাঁদের স্মার্টফোন রেখে ইট এবং পাথর দিয়ে সেগুলি ভাঙছেন। দাবি করা হচ্ছে, স্মার্টফোনের প্রতি ক্রমবর্ধমান আসক্তিতে অতিষ্ঠ হয়ে হরিয়ানার একটি গ্রামের গ্রামবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। স্মার্টফোন বর্জন করে পুনরায় কিপ্যাড ফোন ব্যবহারের পথে ফেরার অঙ্গীকার নিয়েছেন তাঁরা। সেই ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। হইচই ফেলেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
-
খারাপ ‘ফর্ম’ কাটিয়ে শীঘ্রই ঊর্ধ্বমুখী হবে সোনার বাজার, ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে হলুদ ধাতুর দাম! বলছে রিপোর্ট
-
উত্তরাখণ্ডে পর্বতারোহী দলের দিকে ভীমবেগে ধেয়ে এল তুষারধস! ক্যামেরাবন্দি হল আতঙ্কের দৃশ্য, ভাইরাল ভিডিয়ো
-
জনসমক্ষে চুরি! আপার বার্থে নিশ্চিন্তে ঘুমোনো যুবকের পকেট থেকে নিখুঁত কায়দায় ফোন সরালেন তরুণী, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক গুচ্ছ স্মার্টফোন মাটিতে ফেলে ইট মেরে মেরে ভাঙছেন গ্রামবাসীরা। পাশাপাশি উল্লাস, হইহুল্লোড় করছেন। একটা ফোন ভেঙে গেলে আসছে দ্বিতীয় ফোন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি হরিয়ানার একটি গ্রামের। স্মার্টফোনের আসক্তিতে তিতিবিরক্ত হয়ে গ্রামবাসীরা ওই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক করেছেন, স্মার্টফোনের বদলে কিপ্যাড ফোন ব্যবহার করবেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ‘পাপ্পু রাম মুন্দ্রু সিকার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ব্যাপক আলোচনারও জন্ম দিয়েছে। কেউ কেউ একে ডিজিটাল বিশ্বের ওপর ক্রমবর্ধমান নির্ভরতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন। আবার অনেকে একে সম্পদের অপচয় বলে মনে করছেন। অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, স্মার্টফোন বর্জনই যদি লক্ষ্য হয়, তবে সেগুলি ভেঙে না ফেলে বিক্রি করে সে টাকায় কিপ্যাড ফোন কেনা যেত। ফলে ভিডিয়োটি এখন সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘সবাই যদি স্মার্টফোন ভেঙে ফেলেন, তবে যিনি ভিডিয়ো রেকর্ড করছিলেন তাঁর ফোনের কী হল?’’
আরও পড়ুন:
-
জঙ্গলে বুনো হাতিদের উত্ত্যক্ত করল ‘রিল্স গ্যাং’, বাঁচল পদপিষ্ট হতে হতে! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়
-
থানায় দেওয়া হোয়াট্সঅ্যাপ নম্বরে ব্যক্তিগত মেসেজ পুরুষ পুলিশ অফিসারের, বার্তা দেখে বিস্মিত তরুণী, হইচই নেটপাড়ায়
-
বাহাদুরি দেখাতে নাগা লঙ্কা চিবোলেন তরুণ, পরক্ষণেই পাল্টে গেল অভিব্যক্তি, থরথর করে কাঁপতে শুরু করলেন! ভাইরাল ভিডিয়ো