Advertisement
E-Paper

এতটুকু বয়সে যৌনমিলন! বাড়িতে মিথ্যা বলে কোথায় গিয়েছিলেন স্কুলপড়ুুুয়া সানি?

সানি তাঁর বাবা-মাকে বলেছিলেন, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। সেই প্রথম যৌনতার পাঠ। তার পর কত সঙ্গী বদলেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১১:৩৩
 কবে পেয়েছিলেন প্রথম যৌনতার পাঠ? জানলে চমকে যাবেন।

কবে পেয়েছিলেন প্রথম যৌনতার পাঠ? জানলে চমকে যাবেন। ফাইল চিত্র

টেলিভিশন শো এবং সিনেমা নিয়ে ব্যস্ত সানি লিওনির সঙ্গে আগের সানি লিওনির মিল খুঁজে পাওয়া শক্ত। এক সময় তারকার জীবন জুড়ে ছিল শুধুই যৌনতা। বিতর্কিত মন্তব্য করেও শিরোনামে আসতেন আগে। কবে পেয়েছিলেন প্রথম যৌনতার পাঠ? জানলে চমকে যাবেন।

সানির বয়স তখন সবে ১৪ বছর। কৌমার্য হারিয়েছিলেন স্কুলে পড়তেই। এক সাক্ষাৎকারে রসিয়ে বলেন সেই গল্প। কে ছিলেন তাঁর পুরুষসঙ্গী? সে কথা অবশ্য জানাননি। সানির কথায়, ‘‘স্কুলে পড়ার সময় থেকেই তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমায় খুব আতুপুতু করে রাখত। কখনও শুকনো ফল, কখনও ঠান্ডা পানীয়, সবই আমার মুখের সামনে ধরত। যত্নআত্তি কার না ভাল লাগে? ওর সঙ্গেই রিসর্টে গিয়েছিলাম। সেখানেই আমাদের প্রথম মিলন।’’

বাড়িতে অবশ্য লুকিয়ে গিয়েছিলেন এত কিছু। সানি তাঁর বাবা-মাকে বলেছিলেন, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। সেই প্রথম, তার পর কত সঙ্গী বদলেছেন। নারীদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে সানিকে। ছেড়ে এসেছেন পর্নোগ্রাফির দুনিয়া।

এখন তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখে ঘরকন্না করছেন। ২০১৮ সালে জন্ম দিয়েছেন যমজ পুত্রের। দত্তক নিয়েছেন এক কন্যাকেও। সেই সঙ্গে সানি উপভোগ করছেন সফল কেরিয়ার। ‘স্পিৎসভিলা’র সঞ্চালক তিনি বর্তমানে। আসছে নতুন ছবিও।

Sunny Leone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy