Advertisement
E-Paper

‘টটীরী’ গান নিয়ে বিতর্কের মাঝেই দ্বিতীয় বিয়ে সারলেন বাদশা, কে এই কন্যা ঈশা রিকি?

২০২০ সালে প্রথম বার বিবাহবিচ্ছেদের পরে শোনা গিয়েছিল, র‌্যাপার বাদশা আবার সম্পর্কে জড়িয়েছেন। এ বার ঈশার মা পুনম রিকি একগুচ্ছ ছবি পোস্ট করতেই তুঙ্গে জল্পনা। কিন্তু কে এই ঈশা রিকি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৭:২৬
(বাঁ দিকে) বাদশা, (ডান দিকে) ঈশা রিকি।

(বাঁ দিকে) বাদশা, (ডান দিকে) ঈশা রিকি। ছবি: সংগৃহীত।

দিন কয়েক ধরেই শিরোনামে বাদশা। তাঁর গাওয়া ‘টটীরী’ গান মহিলাদের সম্মানহানি করেছে, এমনই অভিযোগ। হরিয়ানার রাজ্য মহিলা কমিশন তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছে। এর মাঝেই মঙ্গলবার সকালে ভাইরাল হয় বাদশার বিয়ের ছবি। ২০২০ সালে প্রথম বার বিবাহবিচ্ছেদের পরে শোনা গিয়েছিল, র‌্যাপার বাদশা আবার সম্পর্কে জড়িয়েছেন। এ বার ঈশার মা পুনম রিকি একগুচ্ছ ছবি পোস্ট করতেই তুঙ্গে জল্পনা।

ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, অগ্নিসাক্ষী রেখে মালাবদল সারছেন গায়ক। সেই ভিডিয়ো চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদিও বাদশা তাঁর সমাজমাধ্যমে বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো ভাগ করেননি। যে ছবি ছড়িয়েছে, সেখানে বাদশা ও ঈশাকে হাসিমুখে পোজ় দিতে দেখা গিয়েছে। খবর, সমস্ত নিয়ম মেনে বিয়ে সেরেছেন তাঁরা। আগের স্ত্রীর সঙ্গে খুব বেশি দিন সংসার করেননি বাদশা। সেই পাত্রী ছিলেন অন্য দেশের নাগরিক। এ বার অবশ্য পঞ্জাবি মেয়েকে বিয়ে করলেন বাদশা। ৩২ বছরের ঈশা পেশাদার অভিনেত্রী। বাদশার সঙ্গে বয়সের ফারাক প্রায় আট বছরের।

ঈশা পঞ্জাবি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তিনি ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও এই ছবিতে স্বল্প চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’ ছবির মাধ্যমে পরিচিতি পান ঈশা। পঞ্জাবি ছাড়াও ‘নওয়াবজ়াদে’ নামে একটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। ২০২১ সাল থেকে তাঁদের প্রেম পর্বের শুরু। তার পর একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি কর্ণ উজলার অনুষ্ঠানে ঈশাকে নিয়ে যান বাদশা। বয়সের পার্থক্য থাকলেও দু’জনের মধ্যে অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা। বাদশার প্রথম পক্ষের এক মেয়ে আছে। সে অবশ্য মায়ের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে থাকে।

badshah Bollywood Singer Bollywood Wives
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy