Advertisement
E-Paper

‘সব যেন প্লাস্টিক’, উন্মুক্ত হলুদ ফ্রক পরে বেরোতেই অস্বস্তি, খুশিকে নিয়ে সমালোচনার ঝড়

বলিউডে পা দেওয়ার আগে নাকি নাকে অস্ত্রোপচার করান খুশি। এ বার তাঁকে নিয়ে নয়া বিতর্ক, খুশির সবটাই নাকি প্লাস্টিক!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:৫৩
খুশি কপূর।

খুশি কপূর। ছবি: সংগৃহীত।

শ্রীদেবী-কন্যা খুশি কপূরের বলিউডে অভিষেক হয়েছে জ়োয়া আখতারের ‘আর্চিজ়’ ছবির মাধ্যমে। তার পর আমির-পুত্রের সঙ্গে দ্বিতীয় ছবি ‘লাভইয়াপ্পা’। দু’টি ছবিতেই খুশির অভিনয় নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও খুশির বাবা বনি কপূর বার বার দাবি করেছেন, তাঁর চার ছেলেমেয়ের মধ্যে খুশির মধ্যে ব্যতিক্রমী অভিনয়প্রতিভা দেখতে পান। এ বার অবশ্য অভিনয় নয়, খুশির সৌন্দর্য নিয়ে সমালোচনা। তিনি নাকি স্তনে অস্ত্রোপচার করিয়েছেন!

দিনকয়েক আগে মুম্বইয়ে বন্ধুবান্ধবের সঙ্গে নৈশভোজে বেরোন শ্রীদেবী-কন্যা। মুখে হালকা রূপটান, পরনে হলুদ রঙের ফ্রক, পায়ে লম্বা হিল জুতো। তবে বিতর্কের সূত্রপাত খুশির পোশাকে উন্মুক্ত বুক থেকে। সেই পোশাকে খুশির স্তনের বেশ কিছুটা অংশ উন্মুক্ত থাকায় অনেকেই বলতে শুরু করেন, খুশি স্তনে অস্ত্রোপচার করিয়েছেন।। কেউ কেউ বলেন, ‘‘এই মেয়ের সবটাই প্লাস্টিক!’’ সে দিন গাড়ি থেকে নেমে হাঁটার সময়ে বার বার হাত দিয়ে আড়ালের চেষ্টাও করছিলেন। সেটা দেখে কেউ কেউ বলেন, ‘‘এত অস্বস্তি থাকলে এ সব পরেন কেন?’’

যদিও বি-টাউনে পা রাখার আগে খুশি স্বীকার করেছিলেন, তিনি নাকে অস্ত্রোপচার করিয়েছেন। শ্রীদেবীর একটি পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে কিশোরী খুশিকে দেখা যাচ্ছে। সেই ভিডিয়োয় নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করেছেন। অনেকেই খুশির তখনকার ছবির সঙ্গে এখনকার ছবির গরমিল খুঁজে বার করেছেন। কেউ বলেছেন, নাকের সঙ্গে ঠোঁটেও বদল এনেছেন খুশি। সেই মন্তব্য বিভাগে এসে খুশি স্বীকার করেছেন, তিনি ঠোঁট ও নাকে অস্ত্রোপচার করিয়েছেন। তবে খুশি এই প্রসঙ্গ স্পষ্ট জানান, এটা কোনও অপমান করার মতো বিষয় নয়।

খুশির কথায়, ‘‘এই অস্ত্রোপচারগুলো করানো তেমন কোনও ব্যাপার নয়। লোকে ভাবে, এটা বলে খুব খানিকটা অপমান করতে পারবেন। কিন্তু তেমন কিছু ব্যাপার নয়।’’ কিন্তু স্তনে অস্ত্রোপচার নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি খুশি।

Khushi Kapoor Bollywood Actress Sridevi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy