Advertisement
E-Paper

‘আমি হ্যাঁ-তে হ্যাঁ বলার লোক নই’! বিজেপি-তে ফেরার জল্পনা উড়িয়ে আর কী বললেন বাবুল সুপ্রিয়?

দীর্ঘ দিন পদ্মশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। মন্ত্রিত্বও করেছেন। পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি বাংলার মসনদে। নিজের রাজনৈতিক জীবন নিয়ে কী পরিকল্পনা বাবুলের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:৫৭
বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয়। ছবি: ফেসবুক।

শনিবার বাংলার মসনদে বিজেপি। ২০১৪ থেকে ২০২১, সাত বছর এই দলের সঙ্গে যুক্ত ছিলেন বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্বও করেছেন। তার পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। কোনও রকম আফসোস? ‘ঘর ওয়াপসি’র সম্ভাবনা আছে তাঁর? বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই এই জল্পনা রাজনৈতিক মহলের অন্দরে।

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম-ও একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেছিল বাবুলের সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে। শনিবার গায়ক-রাজনীতিবিদের ফোন বন্ধ। বদলে তিনি সমাজমাধ্যমে একটি বার্তা ভাগ করে নিয়েছেন সকলের জন্য। সেই বার্তায় গায়ক-রাজনীতিবিদ স্পষ্ট করেছেন তাঁর রাজনৈতিক অবস্থান। বাবুল লিখেছেন, “আমি হ্যাঁ-তে হ্যাঁ বলার লোক নই। তাই দল ছাড়ার সময় শীর্ষস্থানীয় নেতাদের মুখের উপরে বলে এসেছিলাম, বিনা দোষে আমায় অকারণ অপমান বা শাস্তি দিতে কিছুতেই দেব না।” অর্থাৎ, ‘প্রাক্তন’ থেকে আবার ‘বর্তমান’ হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। বাবুলের বার্তাতেই পরিষ্কার, তিনি কোনও ভাবেই বিজেপি-তে ফিরবেন না।

সেই জন্যই কি আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা বাবুলের? বার্তাতেই কারণ স্পষ্ট করেছেন তিনি। গায়ক-রাজনীতিবিদের দাবি, “এক ‘গেরুয়া’ বন্ধুর পাঠানো বার্তার জবাব হিসাবে আমার এই লেখা।” তিনি আরও জানিয়েছেন, গত কয়েক দিন ধরে অনেকেই তাঁকে বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন! তাঁদের এবং বাংলার মানুষের কাছে তাই বাবুলের আর্জি, “দয়া করে ধরে নেবেন না, তাঁরা আমায় ফিরিয়ে নেবেন। তাই এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করুন।”

তার পরেও বাবুলের আরও কিছু বক্তব্য রয়েছে। পদ্মশিবিরে আবার ফিরে না যাওয়ার সিদ্ধান্ত তাঁর একান্তই ব্যক্তিগত। তাই তাঁর অনুরোধ, বিজেপি সদস্যেরা যেন তাঁকে অকারণ অপমান বা হেনস্থা করতে তৎপর না হয়ে ওঠেন। কারণ, “আমি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দলের জন্য কী করেছি, মনে রাখবেন। রাজনীতি ও ধর্মের ঊর্ধ্বেও জীবন আছে।”

BJP TMC Babul Supriyo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy