Advertisement
E-Paper

Samantha Ruth Prabhu: নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে ভাঙার পরে জ্যোতিষীর বিধান মেনে আবার ছাদনাতলায় সামান্থা প্রভু?

আপাতত তাঁর ছবি ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শক উন্মুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৮:০৮
কবে বিয়ে করবেন সামান্থা?

কবে বিয়ে করবেন সামান্থা?

তামিল বিনোদনের দুনিয়া থেকে বলিউড সর্বত্র তাঁর নাম।‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের দৌলতে তাঁর জনপ্রিয়তাও আগের চেয়ে বেড়েছে।তবে শুধু অভিনয়ের জন্যই নয়, সামান্থার ব্যক্তিগত জীবন নিয়েও বর্তমানে চর্চার শেষ নেই। স্বামী তথা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ তাঁর অনুরাগী সংখ্যা ক্রমশ বাড়িয়ে তুলেছে।সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ অন্তভা’ গানে সকলকে তাক লাগিয়েছেন অভিনেত্রী। মাত্র মিনিট তিনেকের গানের জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তাঁর ছবি ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শক উন্মুখ।

কিন্তু এ বার তাঁর কাজ বা দাম্পত্য নয়। চর্চায় এল তাঁর ভবিষ্যত। ভাগ্যে বিশ্বাসী সামান্থা তাঁর জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল। তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যতবাণী বলছে সামান্থার আবার বিয়ে হবে। তবে কিছু দিন পর। তাঁর ওপর এখন বৃহস্পতি সহায়। সঙ্গে আছে বুধ আর রাহু।তাই সামান্থার ভবিষ্যত উজ্জ্বল। তাঁর কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। কিন্তু বিয়ে হবে কিছু দিন পরে। কল্পেশের মতে, “সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনও মানুষের সঙ্গে।এই প্রেম তাঁকে সান্ত্বনা দেবে। তৃপ্ত করবে“।

Samantha Prabhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy