Advertisement
E-Paper

Yashmita: তাঁর জন্য ওজন ঝরিয়ে মধুমিতা এখন কত? জানালেন যশ 

যশ নাকি মধুমিতাকে বলতেন, ‘‘উফ কী ভারী! কতক্ষণ....!’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ২২:৫১
মধুমিতার ওজন ফাঁস যশের

মধুমিতার ওজন ফাঁস যশের

যশ দাশগুপ্তের জন্য ওজন ঝরালেন মধুমিতা সরকার! বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই ঘটেছে। এবং সে কথা নিজের মুখে সবাইকে জানিয়েছেন স্বয়ং যশ। সেই বক্তব্য নেটমাধ্যমে ভাইরাল হতেই আর এক প্রস্থ হইচই ‘যশমিতা’ জুটিকে নিয়ে। এমনিতেই ‘যশরত’ অর্থাৎ যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের থেকেও ‘যশমিতা’ অর্থাৎ যশ-মধুমিতা জুটি বেশি পছন্দ অনুরাগীদের। কিন্তু যশ দাশগুপ্তের কাকে বেশি পছন্দ? জানা মুশকিল। তবে মধুমিতা সরকারের ফ্যান পেজ থেকে সম্প্রতি ভাগ হওয়া একটি ছোট্ট ঝলক বলছে, সহ-অভিনেতার অনেক খুঁটিনাটিই জানেন তিনি। অনেক গোপন রহস্যের হদিশও রাখেন। এবং সুযোগ পেলেই সে সব ফাঁস করে দিতে প্রস্তুত।

যেমন, শনিবারেই অভিনেতা জানিয়েছেন, তাঁর সহ-অভিনেতার বর্তমান ওজন নাকি ৪৮ কেজি! কী করে জানলেন যশ? অভিনেতার সাফ জবাব, ‘‘মধুমিতা ‘ও মন রে’ মিউজিক ভিডিয়োর শ্যুটে এসে সারাক্ষণ এই একটি কথাই আমায় বলে গিয়েছে। এখন আমার ওজন মাত্র ৪৮ কেজি!’’ কম যান না ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ও। জানিয়েছেন, এই ধারাবাহিকে টানা তিন বছর (২০১৩-২০১৬) প্রায়ই যশের কোলে উঠতে হত তাঁকে। তখন নাকি যশ তাঁকে বলতেন, ‘‘উফ কী ভারী! কতক্ষণ....!’’ তাই পাঁচ বছর পরে এক সঙ্গে শ্যুট করতে এসে তিনি এ ভাবেই আশ্বস্ত করতে চেয়েছেন তাঁর সহ-অভিনেতাকে।

ফ্যানপেজ থেকে শেয়ার হওয়া ঝলকে ‘যশমিতা’-র পুরনো রসায়ন ফের প্রকাশ্যে। যা দেখে সহজেই অনুমান করা যায়, কেন ‘পাখি-অরণ্য’ জুটি পাঁচ বছর পরেও জনপ্রিয়। দু’জনকে এক সঙ্গে দেখেই ভালবাসা আর আদরের চিহ্নে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। আপাতত তাঁদের একটাই চাওয়া, ছোট পর্দা, মিউজিক ভিডিয়োর পর এ বার বড় পর্দায় জুটি বাঁধুন তাঁদের প্রিয় ‘যশমিতা’।

Yash Dasgupta Madhumita Sarcar Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy