Advertisement
E-Paper

‘ইচ্ছাকৃত ভাবে আমার ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে’! হনীর মুম্বইয়ের অনুষ্ঠানে কী ঘটেছিল তরুণীর সঙ্গে?

হনীর অনুরাগী রুহি ভেবেছিলেন, মেয়ে দেখে নিশ্চয়ই ছেড়ে দেওয়া হবে! ঠিক সেটাই হয়েছিল। তবুও কেন বিরক্ত তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৩০
হনী সিংহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক।

হনী সিংহের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। ছবি: সংগৃহীত।

হনী সিংহের অনুষ্ঠান থেকে গান— সব কিছু নিয়েই বিতর্ক। তাঁর পুরনো ‘ভলিউম ১’ সংকলনের গানের কথা নিয়ে সম্প্রতি তুলকালাম হয়। তার পরেই বাতিল হয় পুণের অনুষ্ঠান। সেই সঙ্গে মুম্বইয়ের অনুষ্ঠান নিয়েও বিতর্ক! ওই অনুষ্ঠানে হনীর এক মহিলা অনুরাগীর ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে নাকি মহিলার গোপনাঙ্গের ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এ বার মুখ খুললেন ওই তরুণী।

হনীর মুম্বইয়ের অনু্ষ্ঠানের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় কালো পোশাক পরা এক মহিলা ব্যারিকেড টপকে মঞ্চের কাছাকাছি পৌঁছোনোর চেষ্টা করছেন। ওই তরুণীর নাম রুহি। কিন্তু, কেন এমন করেন তিনি? প্রশ্ন উঠতেই রুহি জানান, তাঁর কাছে অনুষ্ঠানের বৈধ টিকিট ছিল। তাও নাকি তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। বাইরে গরমের মধ্যে নাকি ৪০ মিনিট দাঁড়ানোর পরে ‘গেট টপকে’ ভিতরে ঢোকার চেষ্টা করেন তিনি। সঙ্গে অবশ্য এ-ও জানান যে, এমন কিছু করা তাঁর উচিত হয়নি।

পাশাপাশি ক্ষোভ উগরে তরুণী বলেন, ‘‘যে মুহূর্তে আমি গেট টপকে ও পারে যাব, ঠিক সেই মুহূর্তেই আমার অনুমতি ছাড়া ছবি তুলে, ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।’’ রুহি আরও জানান, অত ক্ষণ বাইরে দাঁড়িয়ে তাঁর ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। তখনই কয়েক জন তরুণকেও ব্যারিকেড টপকে ঢুকতে দেখে একই পথ ধরেন রুহি। তাঁর কথায়, ‘‘আমি ভেবেছিলাম, মেয়ে দেখে নিশ্চয়ই ছেড়ে দেবেন। ঠিক সেটাই হয়েছিল। কিন্তু, ওরা অন্যায় ভাবে আমার ভিডিয়ো ছড়িয়ে দেয়। তাই আমি সাইবার ক্রাইমের দ্বারস্থ হচ্ছি।’’ যদিও রুহির এই ভিডিয়ো দেখে হনী নিজে তাঁকে ‘সিংহী’ তকমা দিয়েছেন। তাতেই যেন আরও মনোবল পেয়েছেন রুহি।

Advertisement
Honey Singh Yo Yo Honey Singh Bollywood Singer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy