Advertisement
E-Paper

অনেক আগে থেকেই প্রেম, হানি যেন ‘চিয়ারলিডার’! প্রথম বার প্রেম নিয়ে মুখ খুললেন টিনা

দু’জনেই সৃজনশীল। টিনা মনে করেন, সম্পর্কে থাকলে পরস্পরের পেশা ও ভাল লাগায় গুরুত্ব দেওয়া জরুরি। হানি তাঁকে ভীষণ রকম সমর্থন করেন বলেই জানান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৩:৪৪
প্রেমিকার চোখে হানি এক জন শিক্ষক। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন টিনা।

প্রেমিকার চোখে হানি এক জন শিক্ষক। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন টিনা। ছবি: সংগৃহীত

বিবাহবিচ্ছেদের পরই হানি সিংহ যে আবার নতুন প্রেম করছেন, এ কথা জানতে কারও বাকি নেই। বছরশেষে রাখঢাক ছেড়ে প্রেমিকার সঙ্গে প্রকাশ্যেই ধরা দিয়েছিলেন দেশের র‌্যাপতারকা হানি সিংহ। দিল্লির এক অনুষ্ঠানে হানির হাত ধরে ঘুরছিলেন মডেল-অভিনেত্রী টিনা থারানি। হানির নতুন গানের অ্যালবাম ‘প্যারিস কা ট্রিপ’-এর নামও নাকি টিনারই দেওয়া। গানের ভিডিয়োতেও আত্মপ্রকাশ করেছেন হানি-প্রিয়া। এত কিছু কবে হল? অল্প সময়ের মধ্যেই কি সব পরিকল্পনা সেরে ফেলেছিলেন তারকা জুটি? জানা গেল টিনার মুখেই। সম্পর্কে জড়ানোর পর এই প্রথম মুখ খুললেন তিনি।

টিনার কথায়, “পরিকল্পনামাফিক কিছুই হয়নি। আমার মনে হয়, যা হয়েছে তা নিজে থেকেই। কিছু বিষয় ব্যক্তিগত রাখাই পছন্দ করি আমি। তবে জীবন তার নিজস্ব খাতে বয়। যা হয়েছে, তা হওয়ার ছিল। আমার ভাল লাগছে। শুধু চুলটা যদি একটু ঠিকঠাক সাজানো থাকত!” (হাসতে লাগলেন টিনা)

দু’জনেই সৃজনশীল। টিনা মনে করেন, সম্পর্কে থাকলে পরস্পরের পেশা ও ভাল লাগায় গুরুত্ব দেওয়া জরুরি। হানি তাঁকে ভীষণ রকম সমর্থন করেন বলেই জানান। আর তিনিও হানির কাজে যথাসম্ভব সহযোগিতা করেন।

টিনার কথায়, “আমার সবচেয়ে যেটা ভাল লাগে, হানি চায় ওর চারপাশের প্রতিটি মানুষ সমৃদ্ধ হোক। নিজেদের লক্ষ্যে পৌঁছে যাক। শুধু আমি বলে নয়, বন্ধুদেরও উৎসাহ দিয়ে চলে ও, অনেকটা চিয়ারলিডারের মতো।”

প্রেমিকার চোখে হানি এক জন শিক্ষক। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন টিনা। জানান, হানির সঙ্গে কথা বলেও সুখ।

গত বছর এপ্রিল মাস থেকে প্রেম করছেন দু’জনে। টিনা জানান, হানি নাকি ১০০ শতাংশ ‘সিঙ্গল’ ছিলেন, যখন তাঁর সঙ্গে দেখা হয়। সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে ইচ্ছুক কি তাঁরা? টিনার কথায়, “কেন নয়! তবে এখন আমরা বর্তমান সময়টুকুই উপভোগ করছি। আমি খুব খুশি যে, আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নিয়েছে।

এ দিকে, কয়েক মাস হল প্রাক্তন স্ত্রী শালিনী তলোয়ারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ‘ইয়ো ইয়ো’ হানির। শালিনীকে ১ কোটি টাকা খোরপোশ দিয়েছেন গায়ক। তার মধ্যেই টিনার সঙ্গে নতুন সম্পর্কের ঘোষণা। যদিও ঘোষণার অনেক আগে থেকেই পরস্পরে মজেছিলেন তারকা জুটি।

Yo Yo Honey Singh Tina Thadani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy