প্রায় ১২ বছর হয়ে গেল ওম আর তোড়াকে পর্দায় দেখেছেন দর্শক। তার পর জল বহু দূর গড়িয়ে গিয়েছে। তোড়া চরিত্রের পর আর খুব বেশি দেখা যায়নি অভিনেত্রী মধুবনী ঘোষকে। তবে ওই ফ্লোর থেকেই শুরু হয় মধুবনী এবং অভিনেতা রাজা গোস্বামীর নতুন গল্প। সিরিয়ালে অভিনয় করতে করতে একে অপরকে মন দিয়ে বসেন তাঁরা।
আরও পড়ুন:
মধুবনী আর রাজার এক ছেলে। দু’বছর হল কেশবের। রাজা চুটিয়ে অভিনয় করলেও মধুবনীর ধ্যানজ্ঞান ছেলেই। সঙ্গে রয়েছে অবশ্য ব্যবসাও। কিন্তু কেশবের ছোটবেলার একটি মুহূর্তও মিস করতে চান না তিনি। তাই তো ছোট্ট কেশব যাই করুক না কেন, অভিনেত্রীর ক্যামেরা সব সময় অন। একরত্তির তেমনই এক মুহূর্ত ফ্রেমবন্দি করলেন তিনি।
বাবার সঙ্গে খাটের উপর খুনসুটি চলছে। এখন আবার একটু একটু করে সবটাই বুঝতে পারে সে। সেই প্রমাণই মিলল এই ভিডিয়োয়। রাজা আদর করে কেশবকে বলছেন, “আমার চশমাটা একটু খুলে দাও তো কেশব”, আবার মা কখনও বলছেন, “কেশব, তোমার মাথা কোনটা?” সবটাই স্বতঃস্ফূর্ত ভাবে করছে ছোট্ট কেশব। তাই দেখে বেশ মজা পাচ্ছেন নতুন মা-বাবা। আর এমন ভাবেই নিজেদের পৃথিবীটা গুছিয়ে নিয়েছেন রাজা-মধুবনী।