Advertisement
E-Paper

Raj-Yuvaan:  রাজের সঙ্গে শরীরচর্চায় ব্যস্ত পুত্র ইউভান! পেশি বাড়াতে ‘চিন আপ’-এ মন

সাত সকালে মা-বাবাকে সঙ্গে নিয়ে জোর কসরতে ইউভান

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১১:৫০
বাবা রাজ চক্রবর্তীর কোলে ইউভান।

বাবা রাজ চক্রবর্তীর কোলে ইউভান।

বাবা রাজ চক্রবর্তীকে নিয়ে শীতের সকালে গা ঘামাচ্ছে ইউভান! কী ভাবে? বাবার কোলে চড়ে কাঠের লম্বা পাটাতন ধরে ঝুলে পড়েছে! এ ভাবেই তো সবাই জিমে গিয়ে হাতের পেশি বাড়ায়। আপাতত তো সে জিমখানায় যাওয়ার ছাড়পত্র পাবে না! তাই ঘরের কাঠের পাটাতনই তার শরীর চর্চার জায়গা হয়েছে।

হঠাৎ শরীরচর্চায় এত মন কেন তার? রাজ-পুত্র বলে কথা! জীবন যুদ্ধে জিততে হবে। মাত্র এক বছর থেকেই শরীর ভাল রাখার প্রস্তুতি নিচ্ছে সে।


ছেলের এই কসরত মুঠোফোনে বন্দি করেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি নিজেও ছিপছিপে, সুস্থ থাকার জন্য জোর দেন শরীরচর্চার উপরেই। ছেলের কাণ্ড ধরে রাখার পাশাপাশি উৎসাহও দিয়েছেন। মা-বাবা দু’জনের সবুজ সংকেত মিলতেই ইউভানকে পায় কে! জিন্স, সোয়েটার পরেই ‘চিন আপ’ করতে শুরু করে দিয়েছে। মুখে হাসি ধরে না তার।

রাজশ্রীর মতোই জন্ম থেকে ছোট্ট ছোট্ট মুহূর্ত দারুণ ভাবে উপভোগ করতে শিখে গিয়েছে ইউভান। তা সে পুজোর সময় ঢাক বাজানোই হোক। কিংবা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে লুকোচুরি খেলা। অভিনেতার জন্মদিন উপলক্ষে তাঁর পরিচালক বন্ধু নিজের বাড়িতে তাঁকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন। সে দিনও রাজ-পুত্রের অতিথি আপ্যায়ন ছিল দেখার মতো। কিছুক্ষণ আবীরের কোলে থাকার পরেই নেমে গিয়ে তাঁর সঙ্গে খেলায় মেতে উঠেছিল সে। ছেলের সেই কাণ্ড ক্যামেরাবন্দি করেছিলেন তাঁর পরিচালক বাবা।

Raj Chakraborty Yuvaan Chakraborty Celebrity Kid
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy