Advertisement
E-Paper

দ্বিতীয় স্বামী নিয়ে সুখে আছেন সিরিয়ালের ‘গায়ত্রী’, তবে প্রথম বিয়ের তিক্ত স্মৃতি ভোলেননি

‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে ‘গায়ত্রী’ চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। গায়ত্রী ওরফে নবনীতার জীবন খুব একটা সুখের ছিল না। সে কথাই রচনাকে বললেন অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৬:৩৪
Zee Bangla Serial Amader Ei Poth Jodi Na Sesh Hoy actor Nabanita Dey shares her experience of previous marriage on Didi No1 Floor

হাসিখুশি নবনীতার জীবনটা কিছু বছর আগেও এতটা আনন্দের ছিল না। ছবি: ফেসবুক।

‘বেনে বউ’, ‘খোকাবাবু’, ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’— এমন বহু সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শক। নবনীতা দে ছোট পর্দার চেনা মুখ। স্বামীও অভিনেতা। রাজা চট্টোপাধ্যায়, বড় পর্দার বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ন’বছরেরএকটি মেয়ে রয়েছে তাঁদের। নবনীতা নাকি খুবই অগোছালো। অনেক যত্নে, আগলে রাজা তাঁকে রেখেছেন। হাসিখুশি নবনীতার জীবনটা কিছু বছর আগেও এতটা আনন্দের ছিল না।

রাজা জীবনে আসার আগের ঘটনা বলতে গিয়েই রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেঁদে ফেললেন নবনীতা। অনেক দিন আগে অতিথি হয়ে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসেছিলেন নবনীতা। রাজার সঙ্গেও অনেক বার এসেছেন এই মঞ্চে। তখন যদিও এই সব কথা বলেননি অভিনেত্রী। রাজার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেও এক বার বিয়ে করেছিলেন। তাঁদের একটি মেয়েও আছে।

কাঁদতে কাঁদতে নবনীতা বলেন, “গঙ্গা থেকে আমি যখন তাঁর শেষকৃত্য করে উঠি তখন আমার পাশে শ্বশুরবাড়ির কোনও লোক ছিল না। এত দিন যাঁরা আমায় এত কথা শুনিয়ে এসেছিলেন, আমায় দোষ দিয়ে এসেছিলেন তাঁরা কেউ ছিলেন না। আমি তখন একটাই কথা মনে মনে বলছিলাম। তুমি এত দিন আমার দিকে আঙুল তুলে এসেছ, কিন্তু এখন আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই।” জীবনের এই তিক্ত অভিজ্ঞতা কথা এখনও ভুলতে পারেননি তিনি।

তবে রাজাকে বিয়ে করে তিনি এখন খুশি। মেয়ে আর স্বামীকে নিয়ে সুখের সংসার তাঁর। স্বামী রাজার একটি জিম রয়েছে। সেই ব্যবসাও দেখেন তিনি। এত ঝড়ের পর জীবনকে নতুন করে গুছিয়ে নিয়েছেন নবনীতা।

Nabanita Dey Tollywood Actor Didi no.1
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy