Advertisement
E-Paper

বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’, আগামিকাল থেকেই শুরু হবে কাজ? কী বললেন নায়ক সোমরাজ?

‘আর্টিস্ট ফোরাম’-এর সঙ্গে চ্যানেলের বৈঠকে মিলল সমাধানসূত্র! প্রায় ছ’দিন বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:১৯
বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’ ধারাবাহিক।

বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’ ধারাবাহিক। ছবি: সংগৃহীত।

শনিবার থেকে বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং। নেপথ্যে ছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনা। আর্টিস্ট ফোরামের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত কোনও সংস্থার সঙ্গে আপাতত কাজ করবে না কোনও শিল্পী বা টেকনিশিয়ান। যার ফলে লীনা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তেও পড়ে কোপ।

এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তা নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। অবশেষে পাওয়া গেল সমাধানসূত্র। বৃহস্পতিবারও আর্টিস্ট ফোরামের সঙ্গে জ়ি বাংলার (এই চ্যানেলেই সম্প্রচারিত হয় ‘কনে দেখা আলো’) বৈঠক হয়। ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেছেন, “আমাদের দিক থেকে যা সমস্যা ছিল তা মেটানো হয়েছে। প্রযোজক যদি আগামিকাল থেকে শুটিং করতে চান, করতে পারেন।” আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, “চ্যানেল আমাদের শর্তাবলী মেনে নিয়েই প্রযোজনাটি চালিয়ে যাওয়ার পক্ষেই ওঁদের মতামত জানিয়েছে। ৭ দিনের মধ্যে ফোরাম প্রদত্ত শর্তাবলীর সপক্ষে সমস্ত প্রমাণ-সহ উপযুক্ত নথি পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।”

প্রায় ছ’দিন হল ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। শোনা গিয়েছিল, ধারাবাহিকের অনেকেই এই ঘটনায় মনমরা হয়ে পড়েছিলেন। অনেকে চিন্তিতও ছিলেন। ইতিমধ্যেই ৩৫ মিনিটের সম্প্রচারের সময় কমিয়ে ২৯ মিনিট করা হয়েছিল। তবে সমস্যার সমাধানের পথ বার হওয়ায় খুশি সবাই, জানালেন অভিনেতা সোমরাজ মাইতি। তাঁকে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখে দর্শক।

Advertisement

সোমরাজ বলেন, “আমিও একটা নোটিস পেলাম। সম্ভবত আমরা কাজ শুরু করতে পারব। সমস্যার সমাধানের পথ পাওয়া গিয়েছে। এই ধারাবাহিককে দর্শক অনেক ভালবাসা দিয়েছে। আবার সেই কাজটা শুরু হবে। এটা তো খুবই ভাল খবর। অনেক মেসেজ পেয়েছি, যেন এই ধারাবাহিক বন্ধ না হয়। চেষ্টা করব দর্শকের আশা পূরণ করার। আগামী দিনে সব সমস্যা মিটে যাক, এটাই চাইব।”

সম্ভবত শুক্রবার থেকে আবার শুরু হবে ‘কনে দেখা আলো’র শুটিং। তবে কী কী শর্ত রয়েছে ফোরামের? তা এখনও প্রকাশ্যে আসেনি।

Tollywood Bengali Serial Actress artist forum Rahul Arunoday Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy