Advertisement
E-Paper

দিল্লিতে গ্রীষ্মকালীন নাট্যোত্সব

দিল্লির শ্রী রাম সেন্টার রেপার্টরি। স্থাপিত হয়েছিল ১৯৮০-তে। তার পরেই শুরু হয় গ্রীষ্মকালীন নাট্যত্সব। এ বারেও নয়াদিল্লির শ্রী রাম সেন্টারে, রেপার্টরির কয়েক জন নির্দেশকদের কিছু নাটক নিয়ে শুরু হয়েছে ২০১৫-র নাট্যত্সব। গিরিশ কারনাড, ইন্দিরা পার্থসারথি, জয়ভার্দান এর মতো নাট্যকারদের নাটক মঞ্চস্থ হবে। সঙ্গে থাকবে ইউরিপিডিস এর মতো গ্রিক নাট্যকারের প্রায় আড়াই হাজার বছরের পুরনো নাটকের সমসাময়িক অনুকরণ ও উপস্থাপনা। এই নাট্যোত্সব চলবে ৩ জুন থেকে ৭ জুন পর্যন্ত।

সুমনা কাঞ্জিলাল

শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ২৩:৪১
‘ঔরঙ্গজেব’ নাটকের একটি দৃশ্য। —নিজস্ব চিত্র।

শ্রী কে মাদভানের নির্দেশনায় গিরীশ কারনাডের নাটক ‘তুঘলক’ দিয়ে এই উত্সবের সূচনা হয়। চিত্রা সিংহের ‘কিস্সা মৌজপুর কা’, এম সাইদ আলমের নির্দেশনায় চার্লস এমেরির লেখা ‘এ প্রাইভেট আফায়র’, ইন্দিরা পার্থসারথির ‘ঔরঙ্গজেব’ থাকবে কে এস রাজেন্দ্রনের নির্দেশনায়। নিলয় রায়ের নির্দেশনায় থাকবে গ্রিক নাট্যকার ইউরিপিডিসের ‘মেদিয়া’ ও ফরাসি নাট্যকার মলিয়েরের ‘তার্তুফ’ এবং গিরীশ কারনাডের ‘ওয়েডিং অ্যালবাম’। দিল্লির মান্ডি হাউস চত্বরে সারা বছর নাটক-সহ নানা রকম সংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy