Advertisement
E-Paper

আশাকে হাসপাতালে দেখতে যান মুমতাজ়, শেষ অবস্থায় কেমন দেখেছিলেন অভিনেত্রী?

আশা ও মুমতাজ়ের যুগলবন্দিতে একাধিক হিট গানের দৃশ্য পেয়েছেন দর্শক। হাসপাতালে গিয়ে আশাকে কেমন দেখেছিলেন মুমতাজ়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২৩:০৫
শেষ বার আশাকে কেমন দেখেছিলেন মুমতাজ়?

শেষ বার আশাকে কেমন দেখেছিলেন মুমতাজ়? ছবি: সংগৃহীত।

শনিবার রাতে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন আশা ভোসলে। চব্বিশ ঘণ্টা কাটার আগেই মৃত্যু হয় গায়িকার। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী মুমতাজ়। রবিবার সকালে আশাকে শেষ বার কেমন দেখেছিলেন মুমতাজ়?

আশা ও মুমতাজ়ের যুগলবন্দিতে একাধিক হিট গানের দৃশ্য পেয়েছেন দর্শক। যার মধ্যে অন্যতম ‘কোই শহেরি বাবু’, ‘দুনিয়া মে লোগো কো’-এর মতো গান। নিজেদের যৌবনের বন্ধুত্ব রয়ে গিয়েছিল বৃদ্ধ বয়সেও। শাবানা আজ়মীর বাড়ির এক আড্ডায় দুই তারকাকে একসঙ্গে ‘শহেরি বাবু’ গানে পা মেলাতেও দেখা যায়। মুমতাজ় জানান, দিন কয়েক আগেই শচীন তেন্ডুলকরের ছেলের বিয়েতেও দেখা হয় আশার সঙ্গে। তখনই তাঁর শরীর ভাল ঠেকেনি মুমতাজের। মুমতাজ় যখন রবিবার হাসপাতালে যান, কথা বলার মতো ক্ষমতা ছিল না গায়িকার। মুমতাজ়ের কথায়, ‘‘যখন ওকে দেখতে যাই কথার বলার ক্ষমতা ছিল না। কিন্তু যেই হাসপাতাল থেকে বেরোলাম, শুনলাম ও আর নেই। কিন্তু এক দিন আগেই ওর বাড়ি গিয়েছিলাম। দেখলাম ওঁর মুখে একটা ঔজ্জ্বল্য ছিল।’’

১৩ এপ্রিল মুম্বইয়ে তাঁর সৎকার সম্পন্ন হয়। এ দিন শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সম্মাননা জানানো হয়েছে।

Advertisement
Asha Bhosle Mumtaz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy