ঠোঁটরাঙানি নিখুঁত করতে মিনিট দশেক সময় খরচ হয়েই যায়, কিন্তু রসালো বার্গারে এক কামড় দেওয়া মাত্রই, গায়েব হয়ে যায় লিপস্টিক। কখনও আবার কফির কাপে চুমুক দিতে দিয়ে দেখা যায়, কাপের গায়েই লেগে রয়েছে পছন্দের লিপস্টিকের শেডটি। সেজেগুজে বেরিয়ে দাঁতেই লেগে যায় লিপস্টিক, এমন ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে। লিপস্টিক যাতে দীর্ঘস্থায়ী হয়, সেই জন্য অনেকেই অনেক রকম টোটকা মেনে চলেন। কেউ লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগান, কেউ আবার ফেসপাউডার। কিন্তু অবাধ্য লিপস্টিক যে কিছুতেই এক জায়গায় থাকে না!
লিপস্টিক উঠে যাওয়ার সমস্যা রুখতে সাধারণ লিপস্টিক কেনা বন্ধ করে ‘ট্রান্সফারপ্রুফ’ লিপস্টিক বেছে নিতে পারেন। এমন লিপস্টিক খাবার বা পানীয়— যা-ই খান না কেন, আপনার ঠোঁটে একেবারে অটুট থাকবে। দাঁতে লেগে গিয়ে অস্বস্তিতে পড়ারও ভয় নেই। বার বার ঠিকঠাক করার ঝামেলা নেই, কোনও বাড়তি দুশ্চিন্তাও নেই।
কোন ১০টি সংগ্রহে রাখতে পারেন?
১) হুডা বিউটি পাওয়ার বুলেট ম্যাট লিপস্টিক (দাম ২২০০ টাকা)
২) শার্লট টিলবারি ম্যাট রেভোলিউশন- পিলো টক মিডিয়াম (দাম ৩৬৫০ টাকা)
৩) ম্যাগ ম্যাক্সিমাল ম্যাট লিপস্টিক- কাইন্ডা সেক্সি (২৫৫০ টাকা)
৪) ক্লিনিক পপ লংওয়্যার লিপস্টিক-মোকা (দাম ২৪০০ টাকা)
৫) ফেন্টি বিউটি স্টানা লিপ পেন্ট লংওয়্যার ফ্লুইড লিপ কালার (দাম ৩০২৫ টাকা)
৬) লরিয়েল প্যারিস ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স লিকুইড লিপস্টিক, (দাম ৮৪৯ টাকা)
৭) রাস লাক্সারি অয়েলস লুমিয়ের সাটিন ম্যাট লিপস্টিক (দাম ২২৯০ টাকা)
৮) কাইলি কসমেটিকস ম্যাট লিকুইড লিপস্টিক (দাম ২১০০ টাকা)
৯) টু ফেস্ড মেল্টেড লিকুইফাইড লং-ওয়্যার লিপস্টিক (দাম ৬৫৫২ টাকা)
১০) ববি ব্রাউন ক্রাশ্ড পিঙ্ক লিপ কালার– বেব (দাম ২৮৫০ টাকা)