Advertisement
E-Paper

তরুণ পেশাদার খুঁজছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সুযোগ পাবেন কৃষিবিদ্যায় স্নাতকেরা

চুক্তির ভিত্তিতে তিন বছরের থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি পেতে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৯:০৫
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। গবেষণা প্রকল্পে কাজের কর্মী প্রয়োজন। ‘ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্সেস’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই মিলবে বিজ্ঞপ্তিটি।

তরুণ পেশাদার (ইয়ং প্রফেশন্যাল) প্রয়োজন। চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য কাজের মেয়াদ রয়েছে। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর-সহ কৃষিবিদ্যায় স্নাতক হতে হবে। ২৮ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন প্রার্থীর। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ৩ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy