কেন্দ্র অধীনস্থ সংস্থায় কাজ করতে আগ্রহীদের সুযোগ দেবে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তন করা হতে পারে।
প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা চাই। এমবিএ থাকলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে ১০ থেকে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।