Advertisement
E-Paper

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ টেকনোলজি-র সুযোগ, কোন বিষয়ের জন্য আবেদন করা যাবে?

মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পড়ার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন বিষয়ে পড়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৯:০৯
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় দিচ্ছে উচ্চশিক্ষার সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলতি মাসেই শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া।

মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পড়ার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন বিষয়ে পড়া যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত বিষয়ে স্নাতক হতে হবে। তবে, স্নাতকে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা দিতে হবে। ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওই বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy