শীত পড়লেই নানা অনুষ্ঠান, পার্টি, বিয়েবাড়ি লেগেই থাকে। সামনেই বড়দিন। নানা জায়গায় পার্টি হবে, ঘরোয়া অনুষ্ঠানও হবে। এই সময়ে আর নিয়ম মানা হয়ে ওঠে না। বড়দিনের পার্টি মানেই দেদার খাওয়াদাওয়া হবে। পছন্দমতো কেক-মিষ্টিও এই সময়ে খাবেন। আবার বিয়েবাড়িতে কব্জি ডুবিয়ে পোলাও-মাংস খেয়ে এসেই গলা-বুক জ্বালা হলে অ্যান্টাসিডও খেয়ে নেবেন। কিন্তু নিয়ম ভেঙে যতই আনন্দ করুন না কেন, অম্বলের ধাত থাকলে মুঠো মুঠো অ্যান্টাসিডের বদলে ঘরোয়া উপকরণেই ভরসা রাখা ভাল। যে দিন প্রচুর খাওয়দাওয়া হবে, সে দিন সকাল থেকেই নিয়ম মানতে হবে। ওষুধ না খেয়েও অম্বল কমানো যায়, যদি কিছু নিয়ম মেনে চলেন।
বাঙালি খাদ্যরসিক। সে কারণেই গ্যাস-অম্বল, চোয়া ঢেঁকুর পিছু ছাড়ে না বাঙালির। অনেকের আবার বাইরের তেল-মশলাদার খাবার সহ্য হয় না একেবারেই। দু’চামচ বিরিয়ানি খেলেন কিংবা কামড় বসালেন কবিরাজিতে— ব্যস সঙ্গে সঙ্গে মুখের ভিতর টক টক ভাব। কিন্তু গ্যাস-অম্বলের ভয়ে তো আর রসনার তৃপ্তি থেকে দূরে থাকা যায় না। তবে নিয়ম মানলে আর ভয় নেই।
কী কী নিয়ম মানবেন?
অম্বল হয়ে পেট-বুক জ্বালা করলে সঙ্গে সঙ্গে আরাম দিতে পারে আধ কাপ ঠান্ডা দুধ। দুধে এমন কিছু জিনিস থাকে, যা অ্যাসিডের সঙ্গে লড়তে সক্ষম। শরীরে অ্যাসিডের মাত্রা কমায়। ফলে কম সময়ে শরীরের ভিতরের জ্বালা ভাব কমে।
আরও পড়ুন:
যে দিন রাতে ভূরিভোজের পরিকল্পনা আছে, সে দিন সকালে খেতে হবে ডিটক্স পানীয়। একটি গোটা আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এ বার একটি কাচের জারে জল নিয়ে আপেলের টুকরো ও ২-৩টি দারচিনির স্টিক ফেলে দিন। তাতে কিছু পুদিনা পাতাও মেশাতে পারেন। ঘণ্টা দুয়েক জারটি ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিটক্স পানীয়। এই জল ওজন কমাবে, পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও কমাবে।
খাওয়াদাওয়ার পরে পেট ভার লাগলে অ্যান্টাসিড হয়, খেতে হবে আদা চা। ভুলেও নরম পানীয় মুখে তুলবেন না, তাতে হজম তো হবেই না, উল্টে অম্বল, পেট ফাঁপার সমস্যা বেড়ে যাবে। এই চা বানাতে, দুই চামচ আদা কুচি ভাল করে ফুটিয়ে নিন। অন্তত ৪-৫ মিনিট ফোটানোর পর ওই জলে একে একে চা পাতা, দারচিনি, গোলমরিচগুঁড়ো, তুলসিপাতা দিয়ে আরও কিছু ক্ষণ ফোটান। জল খানিকটা শুকিয়ে এলে নামিয়ে ছেঁকে নিন। তার পর ঠান্ডা হলে চুমুক দিলেই হবে।
পুদিনাপাতা দিয়ে দইয়ের ঘোলও গ্যাসের সমস্যা মেটাতে কাজে আসে। যাঁরা সারা বছর গ্যাসের সমস্যায় ভোগেন, তাঁরা সারা দিনে এক বার ঘোল খেতেই পারেন। উপকার পাবেন।
অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা থাকলে, তেলমশলাদার খাবার খাওয়ার পরেই গলা-বুক জ্বালা হতে থাকে। সেই সময়ে আরাম দিতে পারে মৌরির চা। এক কাপ জলে এক চা-চামচ মৌরি নিয়ে ফোটাতে হবে। জলের রং বদলাতে থাকবে। ঘন হলে গ্যাস বন্ধ করে ছেঁকে নিতে হবে। মৌরির চা কোনও অ্যান্টাসিডের থেকে কম নয়। খেলে গ্যাস-অম্বলের সমস্যা কমবে।
খাওয়ার পরেই বমি ভাব হলে, অল্প বিটনুন দিয়ে আদাকুচি খেতে পারেন। এতে বমি ভাব কমে যাবে।
শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিন। এক চামচ জিরে গুঁড়ো এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন। রাতে শোয়ার আগে খেলে, অম্বলে কষ্ট পেতে হবে না।
আরও একটি টোটকা আছে, যা রাতে খাওয়ার আধ ঘণ্টা পরে খেলে উপকার হবে। সেটি হল ক্যামোমাইল চা। ক্যামোমাইল টি-ব্যাগ বা শুকনো ফুল গুঁড়ো করে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। ৩-৫ মিনিট ভিজিয়ে রাখার পরে সেই চা পান করলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা কমবে এবং রাতে ঘুমও ভাল হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান