Advertisement
E-Paper

Healthy Liver: ৫ খাবার: লিভার ভাল রাখতে এড়িয়ে চলতে হবে

শরীরের দূষিত পদার্থ থেকে মুক্তি পেতে সাহায্য করে লিভার। তাই লিভার সচল রাখতে কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে খাওয়াদাওয়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৯:৪১

ছবি: সংগৃহীত

বিশ্ব জুড়ে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদের কিছু বদঅভ্যাস ও ভুলের কারণেই শরীরে বাসা বাঁধে লিভারের অসুখ। রক্ত থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে লিভার। তাই লিভার সচল রাখতে কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে কয়েক ধরনের খাবার ক্ষতি করতে পারে এই লিভারের।

লিভার ভাল রাখতে কোন কোন খাবারগুলি এড়িয়ে চলবেন?

১) কেক, পেস্ট্রি, কুকিজের মতো বেক করা খাবার লিভারের স্বাস্থ্যের জন্য ভাল নয়। সকালের জলখাবারে অনেকেই পাউরুটিতে জ্যাম মাখিয়ে খান। চিকিৎসকরা বলছেন, এই ধরনের খাবারে ট্রান্স ফ্যাট থাকে। এই ফ্যাট নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে।

২) শুধু পাউরুটিতে নয়, বাইরের ভাজাভুজি, তেল-মশলাদার, চপ-কাটলেটের মতো খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার পেটে গেলেই লিভারের নানা সমস্যা তৈরি হয়। পরবর্তীতে এর ফলে লিভারের বড় ধরনের কোনও রোগ হওয়ার আশঙ্কা থাকে।

৩) নিয়মিত মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। লিভার রক্তে অবস্থিত অ্যালকোহল দূর করে। রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। কাজেই অতিরিক্ত মদ্যপান করলে লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে লিভারের কোষগুলির মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সুস্থ রাখতে তাই মদ্যপান এড়িয়ে চলা একান্তই জরুরি।

৪) মাত্রাতিরিক্ত হারে চিনি খাওয়ার অভ্যাসও লিভারের ক্ষতি করতে পারে। সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর বটেই। এ ছাড়াও চিনি আছে এমন কোনও খাবার, যেমন, মিষ্টি, ক্যান্ডি, চকোলেট নিয়মিত খেলে পরবর্তী কালে লিভারের সমস্যা দেখা দিতে পারে।

৫) ময়দাও কিন্তু লিভারের জন্য ভাল নয়। ময়দার তৈরি কোনও খাবার বেশি খাওয়া ভাল নয়। ময়দা দিয়ে তৈরি এই ধরনের প্রক্রিয়াজাত খাবার লিভারের জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। তাই ময়দার তৈরি খাবার বেশি এবং রোজ না খাওয়াই ভাল।

Health liver
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy