Advertisement
E-Paper

Health Benefits of Cabbage: আলসারের সমস্যায় ভুগছেন? কোন সব্জি সুস্থ রাখতে পারে

কিডনির সমস্যা থেকে বার্ধক্যজনিত হাড়ের অসুখ,সবের আশঙ্কাই কমতে পারে নিয়মিত বাঁধাকপি খেলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৩
পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপি অত্যন্ত সহায়ক।

পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপি অত্যন্ত সহায়ক। ছবি: সংগৃহীত

শীতকালে সুস্বাদু, কচি বাঁধাকপি খেতে ভালবাসেন অনেকেই। যত্ন নিয়ে রান্না করলে বাঁধাকপি যেমন সুস্বাদু হয়ে ওঠে, তেমনই শরীরের জন্যেও অত্যন্ত উপকারী। হরেক রকম পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি কী ভাবে যত্ন নেয় শরীরের, তা জানা আছে কি?

হাড় ভাল রাখে

বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ফসফরাস ও সোডিয়াম।এই তিনটি পদার্থ হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এ ছাড়াও ভিটামিন বি৬, ভিটামিন সি ও কে সমৃদ্ধ বাঁধাকপি হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যাঁরা নিয়মিত খাদ্যতালিকায় বাঁধাকপি রাখেন, বার্ধক্যজনিত হাড়ের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তাঁদের ক্ষেত্রে কম থাকে।

ওজন কমাতে সাহায্য করে

বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও ফ্যাট রয়েছে। প্রচুর পরিমাণে ফাইবারও আছে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা খাদ্যতালিকায় অনায়াসে রাখতে পারেন বাঁধাকপি। বিশেষ করে স্যালাডে রাখতে পারেন। স্যালাডে বাঁধাকপি থাকলে ক্যালোরি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না।

 ওজন কমাতে সাহায্য করে।

 ওজন কমাতে সাহায্য করে। ছবি: সংগৃহীত

আলসার নিরাময়ে

পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপি অত্যন্ত সহায়ক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা বলছে, বাঁধাকপির রস আলসারে আক্রান্ত রোগীদের দ্রত নিরাময়ে সাহায্য করবে।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

শীতকালে ভাইরাসজনিত বিভিন্ন সংক্রমণের কারণে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। মরসুমি এই রোগের সঙ্গে লড়তে অস্ত্র হতে পারে বাঁধাকপি। ভিটামিন সি ও নানাখনিজ পদার্থে সমৃদ্ধ বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

পিত্তাশয়ের সমস্যা দূর করে

বাঁধাকপি পিত্তাশয়কে পরিস্রুত রাখতে সাহায্য করে। পিত্তাশয়কে আরও কার্যকরী করে তোলে বাঁধাকপি। এতে রয়েছে ভিটামিন, ফাইবার ও ফলিক অ্যাসিড। বাঁধাকপি শরীরে পটাশিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

Cabbage Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy