Advertisement
E-Paper

কালো ছোলা না কাবলি ছোলা! পুষ্টিগুণে টেক্কা দেয় কে, কাকে? বেছে নেবেন কোনটি?

কালো ছোলা এবং কাবলি ছোলা দুই-ই উপকারী। কিন্তু দুই ধরনের ছোলার পুষ্টিগুণ কি একই? পুষ্টিগুণের দৌড়ে এগিয়ে কে?

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৩৪

ছোলার প্রসঙ্গ উঠলে অলিখিত ভাবে এগিয়ে থাকে কাবলি ছোলা। কারণ, কাবলি ছোলার ঘুগনি খেতে সুস্বাদু। অন্য দিকে, কালো ছোলা সেদ্ধ করে চাট খাওয়া হয়। আগেকার দিনে শারীরচর্চা যাঁরা করতেন, তাঁরাও খাবার তালিকায় রাখতেন ভেজানো ছোলা। কালো ছোলা হোক বা কাবলি ছোলা— উপকারী দুই-ই। কিন্তু যদি পুষ্টিগুণের টক্কর হয়, এগিয়ে থাকবে কে?

অনেকেই মনে করেন, পুষ্টিগুণের দৌড়ে এগিয়ে থাকে কাবলি ছোলা। কিন্তু তা নয়। দুই ছোলাতেই ভিটামিন, খনিজ এবং প্রোটিন মিললেও, কালো ছোলার পুষ্টিগুণ কয়েকটি ক্ষেত্রে খানিকটা বেশি। দুই ছোলাতেই রয়েছে আয়রন, ফোলেট এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। ১০০ গ্রাম কাবলি ছোলায় ফাইবারের পরিমাণ ১২ গ্রাম, তবে সম পরিমাণ কালো ছোলায় ফাইবার মেলে ১৮ গ্রাম। প্রোটিনের মাত্রাও একটু হলে বেশি কালো ছোলাতে। ১০০ গ্রাম কাবলি ছোলায় প্রোটিনের মাত্রা ৮ গ্রাম, কালো ছোলায় তা মেলে ১০ গ্রাম। ডায়াবেটিকদের জন্য দুই ধরনের ছোলা ভাল হলেও, গ্লাইসেমিক ইনডেক্স (কোনও খাবার খেলে রক্তে শর্করার মাত্রা কতটা বাড়বে বা কমবে তার মাত্রা) কম কালো ছোলারই।

কালো ছোলা: কালো ছোলা হাড় মজবুত রাখতে সাহায্য করে। ফাইবার থাকায় পেটের জন্যও ভাল। আয়রন থাকায় রক্তের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে।

কাবলি ছোলা: কাবলি ছোলাও সু্স্বাদু। ভিটামিন, খনিজ, প্রোটিন, ফাইবার সবটাই মেলে এতে। খাবার তালিকায় কালো ছোলা, কাবলি ছোলা দুই-ই রাখা যেতে পারে। তবে পুষ্টিগুণে সামান্য হলেও এগিয়ে কালো ছোলা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy