Advertisement
E-Paper

Cancer Cure: ক্যানসার ধরবে পঙ্গপাল? তেমনই ইঙ্গিত নয়া গবেষণায়

শুনতে অবাক লাগলেও সত্যি। পঙ্গপালের মস্তিষ্কে নাকি ক্যানসার কোষ শনাক্ত করার ক্ষমতা রয়েছে, দাবি মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ০৭:৪৫
ক্যানসার চিকিৎসায় আসবে দিশা?

ক্যানসার চিকিৎসায় আসবে দিশা? ছবি: সংগৃহীত

অনেক সময়েই ক্যানসার যখন ধরা পড়ে, তখন এতটাই দেরি হয়ে যায় যে, চিকিৎসা করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। কখনও কখনও কিছুই করার থাকে না চিকিৎসকদের। তাই সময় মতো রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। আর এই সমস্যা সমাধানেই নাকি কাজে আসতে পারে পঙ্গপাল। শুনতে অবাক লাগলেও এমনই দাবি করলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকদের দাবি, পঙ্গপালের মস্তিষ্কে এমন কিছু সংবেদী কোষ রয়েছে, যা ক্যানসার আক্রান্ত ও সুস্থ কোষের মধ্যে ফারাক বুঝতে পারে। বিজ্ঞানীদের দাবি, অনেকটা রাসায়নিক গন্ধ শুঁকে বলে দেওয়ার মতো বিষয় এটি। পঙ্গপালের নাকি একেবারে প্রাথমিক স্তরেই ক্যানসার কোষ শনাক্ত করার ক্ষমতা রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তত্ত্বগত ভাবে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে যদি কোনও যন্ত্র নির্মাণ করা যায়, তবে সেই যন্ত্রে ফুঁ দিলেই বলে দেওয়া যাবে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষ কোনও ধরনের ক্যানসারে আক্রান্ত কি না। গত ১৫ বছর ধরে এমন যন্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। নয়া এই আবিষ্কারের পর তা তৈরি করা সম্ভব হয় কি না, সেটাই এখন দেখার।

cancer treatment science Discovery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy