Advertisement
E-Paper

বাইরের ভাজাভুজি খাওয়া বন্ধ করেও ওজন কমছে না? ঘরে তৈরি খাবার তাড়াহুড়ো করে খাচ্ছেন না তো?

অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই থালা সাফ হয়ে যায়— অজান্তেই তাঁরা শরীরের বড় ক্ষতি করে ফেলছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৬:৪৭
তাড়াহুড়ো করে খেয়েই কি ওজন বাড়িয়ে ফেলছেন?

তাড়াহুড়ো করে খেয়েই কি ওজন বাড়িয়ে ফেলছেন? ছবি: সংগৃহীত।

খাওয়ার সময় তাড়াহুড়ো করার অভ্যাস অনেকেরই আছে। তাড়াতাড়ি খেয়ে নিয়েই ছুটতে হবে, তাই কোনও রকমে খাবার শেষ করে ফেললেন। অফিসে গিয়েও শান্তি নেই! খাওয়ার মাঝেই মিটিংয়ের ডাক পড়ল, আবার কোনও রকমে খাবার মুখে দিয়েই ছুট। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়।

অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই থালা সাফ হয়ে যায়— অজান্তেই তাঁরা শরীরের বড় ক্ষতি করে ফেলছেন। খাবার ঠিক মতো চিবিয়ে না খেলে তার সম্পূর্ণ পুষ্টিগুণ শরীর গ্রহণ করতে পারে না। বিশেষ করে, খাবারের মধ্যে থাকা অধিকাংশ ভিটামিনেরই অপচয় হয় এই অভ্যাসের জন্য। তা ছাড়া, খাবার যত বেশি বার চিবিয়ে নেবেন, ততই এটি ভাঙবে এবং লালারসের সঙ্গে মিশবে। তাতে এর মধ্যে থাকা ক্ষতিকারক জীবাণুগুলিও মারা যাবে। নইলে পেটে জীবাণু সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। শুধু তা-ই নয়, এই অভ্যাসের কারণে বাড়তে পারে ওজনও।

১) ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে খাবার চিবিয়ে খাওয়া জরুরি। অনেক ক্ষণ ধরে চিবিয়ে খেলে বিপাকহার বাড়ে। অনেক ক্ষণ ধরে খাবার খেলে অল্পতেই পেট ভর্তি মনে হয়। তাই বেশি খাওয়ার প্রবণতা কমে।

২) খাবার ঠিক করে চিবিয়ে না খেলে ঠিক করে হজম হয় না। যাঁরা তাড়াহুড়োয় খাবার না চিবিয়ে গিলে নেন, তাঁদের অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।

৩) খাবার ঠিক করে চিবিয়ে খেলে তার স্বাদ ভাল ভাবে উপভোগ করা যায়। তাই অল্প খেলেই পেট ভর্তি মনে হয়। অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

Eating habits Weight Gain Weight Loss Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy