Advertisement
E-Paper

Weight Loss Tips: ওজন বাড়ার ভয়ে ভাজাভুজি খাওয়া ছেড়েছেন? এ বার রোগা হবেন পরোটা খেয়েই

এমন কিছু পরোটা আছে, যা খেলে শুধু ওজন নিয়ন্ত্রণ থাকে তা নয়, মেদ ঝরিয়ে ছিপছিপে হয়ে উঠতে সাহায্য করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২০:০৫
পরোটা খেয়ে ওজন কমান।

পরোটা খেয়ে ওজন কমান। ছবি: সংগৃহীত

ওজন কমাতে কেউ ছেড়েছেন খাওয়াদাওয়া, আবার কেউ সকাল-বিকেল ছুটছেন জিমে। তবুও ওজনের পারদ কিছুতেই নীচের দিকে নামছে না। তবে এ বার পরোটা খেয়েও কমতে পারে ওজন।

পরোটা মানেই ঘি বা তেল চপচপে খাবার। যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁরা এই ধরনের খাবার থেকে নিজেকে শতহস্ত দূরে রাখেন। তবে বলে রাখা ভাল, এমন কিছু পরোটা আছে, যা খেলে শুধু ওজন নিয়ন্ত্রণে থাকে, তা নয়, মেদ ঝরিয়ে ওজন কমাতেও সাহায্য করে।

পেঁয়াজের পরোটা

পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে কোলাজেন ও ভিটামিন সি। তা শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ানোর পাশাপাশি, ওজন কমাতেও সাহায্য করে।

পালংশাকের পরোটা

ভিটামিন বি, ই এবং পটাশিয়াম, ক্যালশিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ পালংশাকের পরোটা ওজন নিয়ন্ত্রণ রাখে। পালংশাক দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখে। ফলে বার বার খাওয়ার প্রবণতা খানিক কমে।

মেথির পরোটা

মেথিতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। যা দ্রুত হজম করাতে সাহায্য করে। মেথি রক্তে গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখে। এ ছাড়া মেথির অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরকে বহু ক্ষতিকর উপাদান থেকে বাঁচায়।

Recipe Moghlai Paratha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy